জাতীয়

কক্সবাজারের ১২ লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেয়ার সক্ষমতা নেই : প্রতিমন্ত্রী

কক্সবাজারের ১২ লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেয়ার সক্ষমতা নেই : প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে বসবাসরত ১২ লাখ রোহিঙ্গাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার সক্ষমতা সরকারের নেই।

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) ৬০তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় ‘মোখা’ আসছে।

৬ বোর্ডের রোববার ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

৬ বোর্ডের রোববার ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

২০২৩ সালের চলমান এসএসসি ও সমমান পরীক্ষার আগামীকাল রোববার ও সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখায় উদ্ভূত পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিতব্য এই দিনের পরীক্ষা স্থগিত থাকবে।

সিডরের মতোই শক্তিশালী মোখা: আবহাওয়া অধিদফতর

সিডরের মতোই শক্তিশালী মোখা: আবহাওয়া অধিদফতর

২০০৭ সালে সংগঠিত ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডরের মতোই শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা। উপকূলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মোখা গতি সঞ্চার করতে থাকবে। প্রায় সিডরের সমতুল্য গতিবেগ নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে মোখা।

ত্রিদেশীয় সফর নিয়ে সোমবার গণমাধ্যমকে ব্রিফ করবেন প্রধানমন্ত্রী

ত্রিদেশীয় সফর নিয়ে সোমবার গণমাধ্যমকে ব্রিফ করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আগামী সোমবার এক সংবাদ সম্মেলন করবেন।

কক্সবাজার উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত

কক্সবাজার উপকূলে ১০ নম্বর মহাবিপদ সংকেত

ঘূর্ণিঝড় 'মোখা' উপকূলের দিকে অগ্রসর হওয়ায় কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্রগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

চার বন্দর থেকে কত দূরে ঘূর্ণিঝড় ‘মোখা’

চার বন্দর থেকে কত দূরে ঘূর্ণিঝড় ‘মোখা’

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে বঙ্গোপসাগরে সৃষ্টি অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’। এটি রোববার (১৪ মে) সকালে আঘাত হানতে পারে। ইতোমধ্যে ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ কিলোমিটারের দূরে অবস্থান করছে।

দূষণে শীর্ষে ঢাকা, ‘অস্বাস্থ্যকর’ বাতাসের মান

দূষণে শীর্ষে ঢাকা, ‘অস্বাস্থ্যকর’ বাতাসের মান

ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শনিবার সকাল ৯টা ৩ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৬ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানীর অবস্থান প্রথম।

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৫

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঘূর্ণিঝড়ের কোন সংকেতে কী বোঝায়

ঘূর্ণিঝড়ের কোন সংকেতে কী বোঝায়

সামুদ্রিক ঝড় সৃষ্টি হলে আবহাওয়া অফিস বিপদের ধরণ অনুযায়ী অনেকগুলো সংকেত জারি করে থাকে। এই সংকেতগুলো জারি করার সময় ব্যাখ্যা দেয়া হয় না। সামুদ্রিক ঝড়ের এক সংকেতগুলো অবশ্য নদীবন্দরের জন্য এবং সমুদ্রে চলাচলকারী জাহাজের জন্য।

২০০ কিমি বেগে আঘাত হানবে মোখা!

২০০ কিমি বেগে আঘাত হানবে মোখা!

ঘূর্ণিঝড় মোখা ২০০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ঝড়টির বেশির ভাগ অংশ কক্সবাজার ও চট্টগ্রামের ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া জলবায়ুবিষয়ক বাংলাদেশী গবেষক মোস্তফা কামাল পলাশ মোখা সম্পর্কে এই পূর্বাভাস দিয়েছেন।

ঘূর্ণিঝড় 'মোখা' রোববার সন্ধ্যার মধ্যে কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে

ঘূর্ণিঝড় 'মোখা' রোববার সন্ধ্যার মধ্যে কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় 'মোখা' উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে ।বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তি-১৩ এ বলা হয়, এটি গত মধ্যরাতে (১২ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

‘মোখা’র গতি বাড়ছে; উপকূলের সঙ্গে কমছে দূরত্ব

‘মোখা’র গতি বাড়ছে; উপকূলের সঙ্গে কমছে দূরত্ব

ঘূর্ণিঝড় মোখার গতিবেগ দ্রুত বাড়ছে এবং উপকূলের সঙ্গে এর দূরত্ব কমছে। ফলে আজ (১৩ মে) সন্ধ্যা থেকেই কক্সবাজার ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অতিপ্রবল এই ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। মোখার প্রভাবে এরই মধ্যে উত্তাল হতে শুরু করেছে সাগর।

ঘূর্ণিঝড় মোখায় ১০ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা

ঘূর্ণিঝড় মোখায় ১০ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দেশের ১০ জেলায় জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব জেলায় পাঁচ থেকে আট ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।