চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নোমান আল মাহমুদ। ১৯০ কেন্দ্রে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৬৭ হাজার ২০৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুস সামাদ (মোমবাতি) পেয়েছেন ৫ হাজার ৮৭ ভোট।
- মার্কিন অবরোধ মানবে না ইরান, সব উপায়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি
- * * * *
- ইসরায়েলে সরকার গঠনে তৃতীয় দফায় বৈঠকে নেতানিয়াহু ও আইজেনকোটের দল
- * * * *
- চাকরি থেকে সম্ভাব্য ছাঁটাই মোকাবিলায় রেডিট ব্যবহারকারীর পরামর্শ
- * * * *
- কোষ্ঠকাঠিন্য দূর ও হজমশক্তি বাড়াতে দৈনিক যেসব খাবার খাবেন
- * * * *
- আইএসপিএস কোড প্রতিপালন করায় সন্তুষ্ট ইউএস কোস্টগার্ড টিম
- * * * *
জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাতে বলেছেন, বিএনপি-জামায়াত চক্র কিভাবে নির্বাচনে অংশ নেবে? তারা মানুষকে পুড়িয়ে হত্যা করেছে এবং জনগণের কোনো উন্নয়ন চায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, তারা নির্বাচনে পরাজয়ের আশঙ্কা করে।
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজে দরখাস্ত করে ও পত্রিকায় নিবন্ধ লিখে বাকশালের সদস্য হয়েছিলেন।
রবিবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার সময় পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে পরীক্ষার হলের ২০০ গজের মধ্যে প্রবেশ করতে দেয়া হবে না।
সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের আওতাধীন মামলাসমূহ দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে বিচারক-আইনজীবীসহ বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কোতো-কু, আমোই-এ জাপানিজ ন্যাশনাল মিউজিয়াম অফ এমার্জিং সাইন্স অ্যান্ড ইনোভেশ (মিরাইকান) পরিদর্শন করেছেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণ করতে জাপানের ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা ব্যবসার পরিবেশের উন্নতি অব্যাহত রাখব এবং বাংলাদেশে ব্যবসা করতে আপনাদের সবার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করব।’
আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনো বাংলাদেশকে আঘাতে আঘাতে জর্জরিত করছে। শেখ হাসিনার নেতৃত্বে এদের বিরুদ্ধে লড়াই করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ১৭০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা।
দেশে সর্বোচ্চ তাপমাত্রা আবারও ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তবে তিনটি বিভাগের কিছু এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশে লবণ উৎপাদন গত ৬২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ তথ্য নিশ্চিত করেছে।
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
বাংলাদেশের নবনির্বাচিত ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট আকিহিকো তানাকা।