ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- * * * *
- রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
- * * * *
- ১৯ কোটি ৪ লাখ ডলারে বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম
- * * * *
- মহাকাশে সুইয়ের চারপাশে ঘুরছে পানির ফোঁটা, ভিডিও প্রকাশ নভোচারীর
- * * * *
- নেপালের পর্বতশৃঙ্গ জয় করে নামার পথে মার্কিন পর্বতারোহীর মৃত্যু
- * * * *
জাতীয়
আজ ১৭ এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বর অবিস্মরণীয় দিন।
তীব্র তাপপ্রবাহে পুড়ছে ঢাকাসহ সারাদেশ। প্রতিদিনই তাপমাত্রা রেকর্ড ছাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ঢাকায় তাপমাত্রা বৃদ্ধির পেছনে বৈশ্বিক উষ্ণতার পাশাপাশি স্থানীয় অনেক কারণও আছে।
হজ্বযাত্রীদের সহযোগিতার জন্য পাঠানো সহায়তা টিমে ধর্ম মন্ত্রণালয়ের কাজের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকার দেয়ার সুপারিশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্যানুসারে, ২০১৬ সালে বাংলাদেশে প্রতিটি পরিবারের গড় ঋণের পরিমাণ ছিল ৩৭ হাজার ৭৪৩ টাকা। যা ২০২২ সালে বেড়ে ৭০ হাজার ৫০৬ টাকা হয়েছে।
সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে হলেও ত্রিশ লাখ শহীদ ও দু’লাখ নির্যাতিত মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে গত সাড়ে তিন মাসের মধ্যে বড় কয়েকটি অগ্নিকাণ্ডের বেশিরভাগ ঘটেছে রাজধানী ঢাকায়। সবচেয়ে ভয়াবহ কয়েকটি আগুনের ঘটনা ঘটেছে গত একমাসে ঢাকার বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটের মতো বড় মার্কেটগুলোতে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রোববার বলেছেন, বিদেশীদের কাছে নালিশ করে কোনো লাভ হবে না। এর বদলে বরং তিনি বিরোধী দল বিএনপিকে তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে যেতে এবং তাদের কথা শুনতে পরামর্শ দিয়েছেন।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর অবদান রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাষ্ট্রপতি হিসেবে যা করণীয় তাই করবো : নবনির্বাচিত রাষ্ট্রপতি
নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনে অনুষ্ঠানের জন্য একজন রাষ্ট্রপতি হিসেবে আমার যা কিছু করার আমি তা করব।
রেলপথ মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন বলেছেন, স্টেশনগুলোতে আমরা এক্সেস কন্ট্রোল করেছি কাজেই টিকেটবিহীন কোন যাত্রী স্টেশনে প্রবেশ করতে পারবে না।মন্ত্রী আজ ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর রচিত ‘এগিয়ে যাও বাংলাদেশ’ বইটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে আগামী প্রকাশনী।আজ দুপুরে রাজধানীর গুলশানে বইটি আনুষ্ঠানিকভাবে বইটির লেখক নবনির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।
আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও ৫০ টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী আগামীকাল সোমবার সকাল ১০ টায় গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ উদ্বোধনের সম্মতি জানিয়েছেন।
ঈদুল ফিতর সামনে রেখে বাজারে চাহিদা বাড়ায় চিনির দাম বেড়ে গেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।রোববার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জুট প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল’-জেপিবিপিসির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি দেশের সমৃদ্ধির জন্য সামরিক শাসন নয়, রাজনৈতিক নেতৃত্ব ও সিদ্ধান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।