ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার রুট নির্ধারণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি রুটম্যাপ চূড়ান্ত করেছে, যা ২০ ফেব্রুয়ারি (সোমবার) রাত ৮টা থেকে কার্যকর হবে।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলনের জন্য বারবার কারাবরণ করলেও তার অবদান ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হবে। চলবে ২৩ মে পর্যন্ত।সোমবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের জন্য বা টিকা দেয়া, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বোর্ড পরীক্ষা, চাকরিতে নিয়োগ, পাসপোর্ট নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র নিবন্ধনসহ ১৯ টি ক্ষেত্রে জন্ম সনদের প্রয়োজন হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯ জন বিশিষ্ট ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানকে ‘একুশে পদক ২০২৩’ প্রদান করেছেন।
সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিশ্বের দূষিত শহরের তালিকায় সোমবার সকালে ঢাকার অবস্থান চতুর্থ। সকাল ৯টা ৩০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৭ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।
বাঙালির জাতিয় জীবনে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এক অবিস্মরণীয় দিন। ১৯৫২ সালের এই দিনে ঢাকার রাজপথে বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার দাবিতে জীবন দেয় শফিক, রফিক, সালাম, জব্বার, বরকতসহ আরও অনেকে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে আজ ‘একুশে পদক-২০২৩’ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পদক প্রদান করবেন তিনি।
অমর ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকাসমূহে আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার রাত ৭টা পর্যন্ত বিকল্প রাস্তায় যানবাহন চলাচলের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামীকাল সোমবার থেকে দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে।তিনি বলেন, সরকার দেশের দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, কিছু শর্ত জুড়ে দিয়ে দেশে ভারতীয় ছবি আমদানিতে সম্মত হয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এসব শর্ত বা দাবির বিষয় নিয়ে তিনি আলাপ করবেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশে যে কোন ধরনের দুর্যোগ মোকাবেলায় জাতীয় অভিযোজন পরিকল্পনায় (ন্যাপ) চিহ্নিত সকল কর্মসূচী বাস্তবায়ন করা হবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, উপাত্ত সুরক্ষা আইনের খসড়া মন্ত্রিপরিষদে যাওয়ার আগে এর অংশীজনদের সঙ্গে আবারও আলাপ-আলোচনা করা হবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ২০২৬ সালে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হবে।