আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
জাতীয়
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত বেলজিয়ামের রানি মাথিল্ডে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পরিমাপকারী সংস্থা আইকিউ এয়ার ইনডেক্সের তথ্য অনুসারে, বুধবার (৮ ফেব্রুয়ারি) বিশ্বের দূষিত শহরের তালিকায় ২১১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পোল্যান্ডের ক্রাকো এবং ১৭৭ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে রাজধানী ঢাকা।
প্রচলিত আছে, ঢাকার মানুষ রাতে ঘুমালেও শহরটি ঘুমায় না। বর্তমান সময়ে এ শহরের বাতাসের গুণমানের পরিসংখ্যানের দিকে তাকালে তার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। দেখা যায়, দিনের বেলার থেকে মধ্যরাতে বা ভোর রাতে ঢাকার বায়ুদূষণের মাত্রা থাকে অনেক বেশি।
পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ বুধবার রাজধানী ঢাকার কিছু এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড।
আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক থেকে রাষ্ট্রপতি পদের জন্য কাউকে চূড়ান্ত করা হয়নি। ২২তম রাষ্ট্রপতি নির্ধারণের বিষয়টি দলের সভানেত্রী শেখ হাসিনার উপর ন্যস্ত করা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ ইতোমধ্যে ৬০ ভাগ সম্পন্ন হয়েছে। অত্যন্ত দৃষ্টি নন্দন এই টার্মিনাল ভবন এখন দৃশ্যমান।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার সংসদে বলেছেন, রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে সরকারের প্রায় এক হাজার ৬৯৪ কোটি ৭৩ লাখ টাকা পাওনা রয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল- ২০২৩ মঙ্গলবার সংসদে পাস হয়েছে। মঙ্গলবার শিক্ষামন্ত্রী দীপু মনি বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে পরীক্ষামূলভাবে নাগরিক ভূমিসেবা কেন্দ্র (কাস্টমার সার্ভিস সেন্টার) চালু হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।
ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দোহাইলাম জানিয়েছেন, করোনা পরিস্থিতির উন্নতির কারণে চলতি বছর হজের ক্ষেত্রে কোনও বয়সসীমা থাকছে না।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসে ৩০০ আসনের সীমানার খসড়া প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে একাদশ সংসদের সীমানা বহাল রাখার পক্ষে মত এসেছে। মঙ্গলবার নির্বাচন ভবনে কমিশন সভা হয়েছে।
আগামী কয়েক দিন রাতের ও দিনের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার সকালে আবহাওয়া পূর্বাভাসে অধিদফতর এ তথ্য জানিয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা-বিভাগ।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুদূষণ পরিমাপকারী সংস্থা আইকিউ এয়ার ইনডেক্সের তথ্য অনুসারে, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৬৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে দিল্লি এবং ১৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা।