জাতীয়

আজ থাকছে না শৈত্যপ্রবাহ

আজ থাকছে না শৈত্যপ্রবাহ

আজ কেটে যেতে পারে শৈত্যপ্রবাহ। গতকাল সোমবার দেশের চার জেলায় শৈত্যপ্রবাহ ছিল। তাপমাত্রার উন্নতি হওয়ায় এসব জেলা থেকেও শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে বলে আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে। তবে সামনের সপ্তাহে বৃষ্টি হলে আবার কিছুটা শীত অনুভূত হতে পারে।

ঊনসত্তরের গণঅভ্যুত্থান আজও আমাদের অনুপ্রাণিত করে : প্রধানমন্ত্রী

ঊনসত্তরের গণঅভ্যুত্থান আজও আমাদের অনুপ্রাণিত করে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপশাসন ও শোষণের বিরুদ্ধে ঊনসত্তরের গণঅভ্যুত্থান আজও আমাদের অনুপ্রাণিত করে। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহিদ গণতন্ত্র প্রেমীমানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।

পবিত্র শবে মেরাজ ১৮ ফেব্রুয়ারি

পবিত্র শবে মেরাজ ১৮ ফেব্রুয়ারি

বাংলাদেশের আকা‌শে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। তাই মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে এ মাস গণনা করা হবে। সেই হিসে‌বে আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার : দেশ নির্মাণের মৌলিক রূপরেখা’ শীর্ষক গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার : দেশ নির্মাণের মৌলিক রূপরেখা’ শীর্ষক গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল এবং সমসাময়িক চ্যালেঞ্জের উপর লেখা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার : দেশ নির্মাণের মৌলিক রূপরেখা’ বইটি বাজারে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন।৪৯২ পৃষ্ঠার এই বইটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ।

ইসি’র উপসচিব সাবেদ-উর রহমানের ইন্তেকাল

ইসি’র উপসচিব সাবেদ-উর রহমানের ইন্তেকাল

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপসচিব (জনবল ব্যবস্থাপনা) মো. সাবেদ-উর রহমান আর নেই।
রোববার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক (বারডেম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

আর্থিক সঙ্কটে স্থগিত ইভিএম প্রকল্প : ইসি সচিব

আর্থিক সঙ্কটে স্থগিত ইভিএম প্রকল্প : ইসি সচিব

দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) প্রকল্পটি সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপতত প্রক্রিয়াকরণ না করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে

রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে

আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।পূর্বাভাসে আরো বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

উন্নয়নশীল দেশগুলোর সঙ্কট কাটিয়ে উঠতে বৃহত্তর বৈশ্বিক সহায়তার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

উন্নয়নশীল দেশগুলোর সঙ্কট কাটিয়ে উঠতে বৃহত্তর বৈশ্বিক সহায়তার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

উন্নয়নশীল দেশগুলোর সঙ্কট কাটিয়ে উঠতে বৃহত্তর বৈশ্বিক সহায়তার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

২৫ জানুয়ারি থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল

২৫ জানুয়ারি থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল

২৫ জানুয়ারি থেকে মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। আগারগাঁও স্টেশন ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান জানান, উদ্বোধনের পর থেকেই এখনও পর্যন্ত আগারগাঁও স্টেশন থেকে সরাসরি কোথাও বিরতি না দিয়ে উত্তরা উত্তর স্টেশনে সরাসরি যাতায়াত করছে মেট্রোরেল। তবে আগামী ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনে বিরতি দেবে। 

নারী সমাজকে মূলধারায় সম্পৃক্ত করে উন্নত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

নারী সমাজকে মূলধারায় সম্পৃক্ত করে উন্নত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার নারী সমাজকে সাথে নিয়েই বাংলাদেশকে উন্নত দেশের দিকে নিয়ে যাবে।তিনি বলেন, ‘২০২৬ সালে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত স্বীকৃতি পাবে এবং আমরা আরো এগিয়ে যাব। আমরা আমাদের সকল উন্নয়ন কর্মসূচি পরিকল্পনা করছি। আমরা নারীদের সম্পৃক্ত করে এগিয়ে যাব।’

প্রযুক্তির প্রয়োগে গ্রাহক সেবার মান টেকসই ও কাঙ্খিত পর্যায় থাকবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রযুক্তির প্রয়োগে গ্রাহক সেবার মান টেকসই ও কাঙ্খিত পর্যায় থাকবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রযুক্তির প্রয়োগ যত বাড়বে গ্রাহক সেবার মান তত টেকসই ও কাঙ্খিত পর্যায় থাকবে।

মার্চ থেকেই সরকারি হাসপাতালে চেম্বার করবেন বিশেষজ্ঞ ডাক্তাররা : স্বাস্থ্যমন্ত্রী

মার্চ থেকেই সরকারি হাসপাতালে চেম্বার করবেন বিশেষজ্ঞ ডাক্তাররা : স্বাস্থ্যমন্ত্রী

আগামী মার্চ মাস থেকেই বিশেষজ্ঞ ডাক্তাররা সরকারি হাসপাতালে চেম্বার করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেন, এবছরের মার্চ মাসের ১ তারিখ থেকে সরকারি হাসপাতালের চিকিৎসকরা নির্দিষ্ট অফিস সময়ের বাইরের সময়ে আলাদাভাবে প্রস্তুতকৃত সরকারি হাসপাতালেই চেম্বারের মাধ্যমে রোগী দেখবেন।

গণশুনানি ছাড়াই গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয়ের জন্য সংসদে বিল পেশ

গণশুনানি ছাড়াই গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয়ের জন্য সংসদে বিল পেশ

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল রবিবার সংসদে উত্থাপিত হয়েছে। যার লক্ষ্য সরকার গণশুনানি ছাড়াই বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণের সুযোগ তৈরি করা।