একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আগামীকাল ৫ জানুয়ারি বিকেল ৪টায় শুরু হবে।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
জাতীয়
দেশের নিরবচ্ছিন্ন অর্থনৈতিক অগ্রগতির ধারাবাহিকতার স্বার্থে যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এখন পর্যন্ত সংবিধান সংশোধনের কোনো পরিকল্পনা সরকারের নেই।
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনার সরকার গরিব অসহায় মানুষের পাশে আছে। এ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিব পদে চুক্তি ভিত্তিক নিয়োজিত মো. জয়নাল আবেদীনকে একই পদে পুনরায় ছয় মাস মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
আসন্ন রমজানে পুরো মাসের পণ্য একসাথে না কেনার জন্য ভোক্তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন টিপু মুনশি।বুধবার দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্ক ফোর্সের পঞ্চম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন দেশের সংবিধান অনুযায়ী অনুষ্টিত হবে।ব্রিটিশ অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের চারজন সংসদ সদস্য বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ভাইভা (মৌখিক) পরীক্ষার দিন নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
গাইাবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের ফের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি সারাবিশ্বে নজির সৃষ্টি করবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, সকল বীর মুক্তিযোদ্ধাকে বিভাগীয়, জেলা ও উপজেলা হাসপাতাল এবং ২৩টি বিশেষায়িত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এজন্য এসব হাসপাতালে অগ্রীম অর্থ বরাদ্দ দেয়া রয়েছে।
প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, তা বুঝেশুনেই নিয়েছেন। সে সিদ্ধান্তের প্রতি আমার সম্মান আছে।বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার মঙ্গলবার সাংবাদিকদের এই কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বমানের ‘স্মার্ট পুলিশ’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করে সেবার মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে তাদের প্রতি আহবান জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন।