রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
জাতীয়
সারা দেশের পাঁচ পৌরসভা ও ৬৬ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। সবগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোটগ্রহণ হচ্ছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগে দেশের প্রথম জৈব বালাইনাশক গবেষণাগারের উদ্বোধন করা হয়েছে।বুধবার বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গবেষণাগারের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ঐতিহাসিক মেট্রোরেল যুগে প্রবেশ উপলক্ষে প্রথম দিনেই একটি বিশেষ স্মারক ডাক টিকেট ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন।
দেশের ৩ কোটি মানুষ মানসিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে বাঙালির গৌরব ও বাংলাদেশের উন্নয়ন মুকুটে আরেকটি পালক যুক্ত হয়েছে। সব বাধা মোকাবিলা করে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তিনি।
মেট্রোরেল উদ্বোধনের পর সুধী সমাবেশ শেষে প্রথমবারের মতো মেট্রোরেলে উঠলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেলের উদ্বোধনের মধ্যে দিয়ে রাজধানীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণের পাশাপাশি যোগাযোগব্যবস্থার নতুন অধ্যায় সূচিত হলো।
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) হালকা বৃষ্টি হয়েছে। আজ বুধবারও দেশের কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে শীতের অনুভূতি আরও তীব্র হওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।
আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত ঢাকার প্রথম মেট্রোরেলের উদ্বোধন করবেন। সাধারণ যাত্রীরা পরদিন বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে চড়তে পারবেন। রাজধানীর উত্তরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করে মেট্রোরেলে চড়ে আগারগাঁওয়ে গিয়ে নামবেন।
আজ বুধবার উদ্বোধন হতে যাচ্ছে মেট্রোরেলের। এর মাধ্যমে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ। সকালে দেশের প্রথম মেট্রোরেল পরিষেবার প্রথম ধাপের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেছেন, দেশে আরো দুটি পল্লী উন্নয়ন একাডেমি হচ্ছে, যার মধ্যে একটি হবে জামালপুরের মেলান্দহ উপজেলায়, আরেকটি রংপুরে।
এখন থেকে প্রতি বছরের ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস (ন্যাশনাল এক্সপ্যাট্রিয়েটস ডে) উদযাপন করা হবে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সারাদেশে গত এক দশকে প্রায় ৩৭ লাখ ৭৪ হাজার গরু বেড়েছে এবং ছাগলের সংখ্যা বেড়েছে ৩১ লাখ ২৬ হাজার।মঙ্গলবার প্রকাশিত কৃষিশুমারি ২০১৯-এর চূড়ান্ত প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়ার আমলেই দেশ ছিল কারাগার।
তিনি বলেন, ‘জিয়াউর রহমানই কারফিউ দিয়ে দেশকে কারাগার বানিয়ে রেখেছিলেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে জনবান্ধব সরকারের আরেকটি সাফল্য অর্জিত হলো। মেট্রোরেলের যাত্রা ঢাকা মহানগরীর যাতায়াত ব্যবস্থায় ভিন্ন মাত্রা ও গতি যোগ করবে।