বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘গ্লাসগো জলবায়ু চুক্তি অনুসরণ করার এখনই সময়’ শিরোনাম একটি নিবন্ধ রোববার মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া, আর্লিংটন কাউন্টিতে অবস্থিত একটি আমেরিকান, জার্মান-মালিকানাধীন রাজনৈতিক সাংবাদিকতা পত্রিকা কোম্পানি ‘পলিটিকোতে’ প্রকাশিত হয়েছিল।
জাতীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী এখন জ্বালানি নিরাপত্তায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে এনে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন-প্রসার, জ্বালানির দক্ষ ব্যবহার ও উন্নয়ন, জ্বালানি সাশ্রয়ে গুরুত্ব দেয়া হচ্ছে।
অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা বিএনপির সমাবেশ থেকে করা হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন-অর-রশিদ।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সবার জন্য নিরাপদ জ্বালানি নিশ্চিতে অগ্রণী ভূমিকা রাখতে প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
উচ্চমাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্রের একটি প্রশ্নে ‘সাম্প্রদায়িক উসকানি দেয়ার’ ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে বর্ণনা করে ‘উসকানিদাতাকে’ চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ১০০টি সেতু উদ্বোধনকে একটি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে বলেছেন, এটি দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়তা করবে।তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা হল আমরা ১০০টি সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের উন্নয়নকে দ্রুততর করতে পারবো।’
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ দমন ও গোয়েন্দা বিভাগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দেশের ২৫টি জেলায় নবনির্মিত ১০০টি সেতু উদ্বোধন করেছেন। সেতুগুলোর মোট দৈর্ঘ্য পাঁচ হাজার ৪৯৪ মিটার এবং নির্মাণ ব্যয় আট হাজার ৭৯ কোটি ৬১ লাখ টাকা।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ সোমবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে তাদের নিজেদের জন্য খাদ্য উৎপাদন বাড়ানোর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন এবং যেকোনো সংকট মোকাবেলায় রপ্তানি বৃদ্ধির পাশাপাশি আমদানি পণ্যের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘আমদানি পণ্যের উপর নির্ভরতা কমাতে হবে এবং আমাদের সকলেরই এ চেষ্টা করা উচিত।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলছেন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭২-এ ওষুধ ভেজালকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড, ১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেয়ার বিধানও রয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় জানানো হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্তঃবদলি কার্যক্রমে কোনো বাধা নেই।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরিচালিত এইচএসসি, বি এম টি এর বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় বলা হয়, ২০২২ সালের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা -১ নতুন ও পুরাতন সিলেবাসের ( বিষয় কোডঃ ২১৮১১ ও ১৮১১) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো।
বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস এবং বর্বরোতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, সেই বর্বরতার মর্মস্তুত ঘটনা দেশবাসী যেন ভুলে না যায় এবং সেই দিন যেন ফিরে না আসে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।২০১৩, ১৪ ও ১৫ সালে তথাকথিত আন্দোলনের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াত চক্রের নৈরাজ্য ও সহিংসতায় ৫শ’ মানুষ নিহত এবং প্রায় ৩ হাজার ৬০০ জনেরও বেশি আহত হয়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপাতত নতুন কোনো মেগা প্রকল্প নেয়ার পরিকল্পনা নেই।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বর্তমানে নতুন কোনো মেগা প্রকল্প নেয়ার পরিকল্পনা নেই।
কেউ প্রশ্নফাঁসের গুজব ছড়ালে প্রমাণস্বাপেক্ষে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা হবে।