দ্বাদশ সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার লক্ষ্য নিয়ে রোডম্যাপ ঘোষনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
জাতীয়
চলতি বছরের স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সারাদেশে একযোগে আগামীকাল ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো স্বাস্থ্য খাতে গবেষণা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেছেন, গবেষণা ছাড়া আসলে উৎকর্ষ সাধন সম্ভব নয়।তিনি বলেন, ‘স্বাস্থ্য ক্ষেত্রের গবেষণা এখনো আমাদের অপ্রতুল। গবেষণা ছাড়া কখনো উৎকর্ষতা সাধন করা যায় না।’
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন ভবনের অডিটরিয়ামে রোডম্যাপের মোড়ক উন্মোচন করেন চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ইসির অতিরিক্ত সচিব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করেছেন। কম খরচে বিশেষায়িত চিকিৎসা প্রদানের লক্ষে দেশে এই ধরনের হাসপাতাল এটাই প্রথম।
টানা চার দিন দূষিত থাকার পর বুধবার ঢাকার বাতাসের মান ‘মধ্যম’ অবস্থায় আছে।সকাল সোয় ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৮৪ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ১৮তম স্থানে রয়েছে।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ বুধবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
রাজধানীর বাড্ডা এলাকা থেকে ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার রাতে আফতারনগর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আজ বিকালে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
আমরা আগামী ৫০ বছরের সম্পর্কের (বাংলাদেশ-যুক্তরাষ্ট্র) মঞ্চ তৈরি করেছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় দেশে এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে গঠনমূলক ও ইতিবাচক প্রবন্ধ,অনুচ্ছেদ প্রচারের পরামর্শ দেয়া হয়েছে।
রাজধানী ঢাকায় গণপরিবহনে প্রতিদিন ১৮২ কোটি ৪২ লাখ টাকা অতিরিক্ত ভাড়া নৈরাজ্য চলছে। প্রতিবাদ করলে হেনস্তা, অপমান ও হত্যার শিকার হচ্ছে যাত্রীরা।
বাংলাদেশের পোশাক রফতানি ২০৩০ সালের মধ্যে ১০ হাজার কোটি মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বিশেষজ্ঞরা এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার কারণ হিসেবে দেখছেন, চীনা পোশাক শিল্পের শেয়ার কমে যাওয়ায় ইউরোপ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বাজারে সম্ভাব্য বাজার তৈরি।
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ মঙ্গলবার দুপুর থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
নিম্নচাপ স্থলভাগে উঠে এলেও কমেনি উপকূলে ঝড়-জলোচ্ছ্বাসের শঙ্কা। তাই সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।