জাতীয়

অভ্যন্তরীণ নৌপথ ব্যবস্থাপনায় মার্কিন সহায়তাকে স্বাগত জানালেন নৌ প্রতিমন্ত্রী

অভ্যন্তরীণ নৌপথ ব্যবস্থাপনায় মার্কিন সহায়তাকে স্বাগত জানালেন নৌ প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও প্রযুক্তি বাংলাদেশের নৌপথ ব্যবস্থাপনার উন্নতি ঘটাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কোনো আপত্তি নেই। কিন্তু যদি আন্দোলনের নামে রাজপথে যানচলাচল বন্ধ করে, মানুষের জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না।

খেলার মাঠ নিশ্চিত করে প্রয়োজনে ৮-১০ তলা স্কুল ভবন নির্মাণের সুপারিশ

খেলার মাঠ নিশ্চিত করে প্রয়োজনে ৮-১০ তলা স্কুল ভবন নির্মাণের সুপারিশ

অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় খেলার মাঠের জায়গা নিশ্চিত করে প্রতিটি স্কুলে প্রয়োজনে ৮ থেকে ১০ তলা পর্যন্ত ভবন নির্মাণের সুপারিশ করা হয়েছে।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশ আজ যে অবস্থানে পৌঁছেছে সেই উন্নয়নের ধারাটা যেন অব্যাহত থাকে।প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক ঘাত প্রতিঘাতের মধ্যদিয়ে আমরা একটা জায়গায় আসতে পেরেছি, এই ধারা (উন্নয়নের) যেন অব্যাহত থাকে।’

ডলার সাশ্রয়ে টেলিটকের ৫জি প্রকল্প স্থগিত

ডলার সাশ্রয়ে টেলিটকের ৫জি প্রকল্প স্থগিত

দেশের রিজার্ভের ডলার সাশ্রয়ে টেলিটকের ৫জি প্রকল্প স্থগিত করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ৫জির আগে ৪জি নেটওয়ার্ক সারা দেশে সরবরাহের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে

মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ ৬ বিভাগের অনেক স্থানে আজ অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিএনপি’র মিথ্যাচার নিজেদের ব্যর্থতা ঢাকার অপপ্রয়াস মাত্র : কাদের

বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিএনপি’র মিথ্যাচার নিজেদের ব্যর্থতা ঢাকার অপপ্রয়াস মাত্র : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিএনপি যে অব্যাহত অপপ্রচার আর মিথ্যাচার করছে, তা নিজেদের ব্যর্থতা ঢাকার অপপ্রয়াস ছাড়া আর কিছুই নয়।

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৬৫

রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৬৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার কোন এলাকায় কখন লোডশেডিং

মঙ্গলবার কোন এলাকায় কখন লোডশেডিং

১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। 

‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেল বাংলাদেশ

‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেল বাংলাদেশ

অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ডি-৮ এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ ‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার’ পেয়েছে। তুরস্ক প্রজাতন্ত্রের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ড. নাজমুদ্দিন এরবাকান স্মরণে এই পুরস্কার দেওয়া হয়।

গত বছরের চাইতে ৪-৫ গুণ বেশি ইলিশ ধরা পড়ছে জালে

গত বছরের চাইতে ৪-৫ গুণ বেশি ইলিশ ধরা পড়ছে জালে

টানা ৬৫ দিন বন্ধ থাকার পর গত ২৩ জুলাই মধ্যরাত থেকে সমুদ্রে মাছ ধরা শুরু হয়েছে।বাংলাদেশের জেলেরা বলেন, নিষেধাজ্ঞা ওঠার পর গত বছর যে পরিমাণ মাছ উঠেছিল এবারে তার চাইতে চার থেকে পাঁচগুণ বেশি ইলিশ পাচ্ছেন তারা। বেশিরভাগ মাছের আকার বড়, ওজনেও বেশি।

নতুন জ্যাকেটে ডিবি

নতুন জ্যাকেটে ডিবি

গোয়েন্দা পুলিশের (ডিবি) নাম ভাঙিয়ে চলা ব্যক্তিদের ধরতে জ্যাকেটে বিশেষ কিউআর কোড যুক্ত করা হয়েছে। এই কিউআর কোড স্ক্যান করলেই ধরা পড়বে তিনি ডিবির প্রকৃত সদস্য কি না।

শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া হবে রাজধানীর কয়েকটি স্কুলে

শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া হবে রাজধানীর কয়েকটি স্কুলে

পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা কার্যক্রম শুরুতে ঢাকা শহরের কয়েকটি স্কুলে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

সোমবার কোথায়-কখন লোডশেডিং

সোমবার কোথায়-কখন লোডশেডিং

১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ সোমবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। 

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।