সিলেট-সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয় নেমে এসেছে। গ্রাম কী শহর-সবই পানিতে একাকার। সিলেট রেলওয়ে স্টেশন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়ও পানি ঢুকে পড়েছে।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
জাতীয়
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে সেখান থেকে ফেরার পথে বিপদে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ একদল পর্যটক।
বন্যার পানি অপসারণে প্রয়োজনে রাস্তা কেটে ফেলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (১৮ জুন) বিকেলে মিন্টু রোডে সরকারি বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নেতৃবৃন্দ সাংবাদিকদের জন্য ৬০ শতাংশ অন্তবর্তীকালীন ভাতা দাবি করেছেন, যাতে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে তাদের আর্থিক সীমাবদ্ধতা প্রশমিত হয়।আজ রাজশাহীতে মানববন্ধন-সমাবেশে সাংবাদিক সমাজের শীর্ষ সংগঠনের নেতারা এ দাবি জানান।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে ৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড়োহাওয়া বয়ে যেতে পারে ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সারাদেশে প্রতিদিন রাত ৮টার পর দোকানপাট, শপিংমল, মার্কেট ও বিপণী বিতান বন্ধ রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।
ময়মনসিংহের নান্দাইলে ফুটবল খেলার সময় বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের কঙ্করহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী তিন দিন বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছে বন্যার পানি চলে আসায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান উড্ডয়ন কিংবা অন্য কোথাও থেকে বিমান অবতরণ করবে না।
পদ্মা নদীতে পানি বাড়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের ১ নাম্বার ফেরিঘাট এলাকা ভাঙনের কবলে পড়েছে।
আগামী রবিবার থেকে ফেরির নতুন ভাড়া কার্যকর হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ফেরিতে গাড়ি পারাপারে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি তেলের দাম এবং নৌযান মেরামতের ব্যয় বাড়ার কারণ দেখিয়ে নতুন এ ভাড়া আদায় করতে যাচ্ছে সংস্থাটি। গতকালই ভাড়ার নতুন চার্ট বিআইডব্লিউটিসির মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে পাঠানো হয়েছে। বিআইডব্লিউটিসির নৌযানের ভাড়া বাড়ানোর প্রস্তাব গত ১৯ এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয় অনুমোদন দেয়। প্রায় দুই মাসের মাথায় তা কার্যকর হতে যাচ্ছে। বাস মালিকেরা জানিয়েছেন, ফেরির নতুন ভাড়া কার্যকর হলে তা যাত্রীদের কাছ থেকেই আদায় করা হবে। তখন যাত্রীপ্রতি ভাড়াও বেড়ে যাবে।
ভারি বৃষ্টিপাত আর উজানের ঢলে তিস্তার পানি হু হু করে বাড়ছে। বর্তমানে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নিত্যপণ্যের চড়ামূল্যে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। বছরের ব্যবধানে চাল, ডাল, ভোজ্যতেল, আটা-ময়দা, মাছ-মাংস, মসলাজাতীয় পণ্য প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও সমর্থকদের ওপর বেশি নজরদারি-খবরদারি সত্ত্বেও নির্বাচন কমিশন একটি ভালো, সুষ্ঠু, সুন্দর নির্বাচন করেছে উল্লেখ করে, কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
করোনাভাইরাসের বুস্টার ডোজ যারা নেননি তাদের শিগগির নিতে বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।সংক্রমণ আবারো বাড়তে শুরু করেছে জানিয়ে তিনি বলেছেন, যারা এখনো বুস্টার ডোজ নেননি, শিগগির নিয়ে নিন।