বান্দরবানের থানচিতে বালি বোঝাই ট্রাক উলটে চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ মূছা। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার জনারকেওচিয়া এলাকায়। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
- উবারে ইলেকট্রিক যানবাহন চালুর আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
- * * * *
- তথ্য কমিশনে ৫ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি
- * * * *
- বস্তি ও উপকূলীয় উন্নয়নে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প আসছে: এলজিআরডি মন্ত্রী
- * * * *
- এক প্ল্যাটফর্মেই সকল নাগরিক সমস্যার সমাধান: ববি হাজ্জাজ
- * * * *
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
জাতীয়
অন্তিম ইচ্ছা অনুযায়ী দেশবরেণ্য সাংবাদিক, কলামিস্ট, লেখক ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীকে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর পাশেই সমাহিত করা হবে।
বন্যার পানিতে ভাসছে সিলেট ও সুনামগঞ্জ জেলা। এতে প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। হাট-বাজার, বাড়িঘরে ঢুকছে পানি। ডুবে রয়েছে রাস্তাঘাট। বন্যার পানি ও পাহাড়ি ঢলে ভেঙে পড়েছে সেতু।
শেখ হাসিনার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ের বন্দরে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, যতদিন পুরোদমে বৃষ্টি শুরু না হবে ততদিন দেশের আবহাওয়ায় ভ্যাপসা গরম অনুভূত হবে। তবে বর্ষা শুরু হলে অথবা বৃষ্টির পরিমাণ বাড়লে কমে যাবে গরমের তীব্রতা। জুনের ১৫ তারিখ থেকে বর্ষা মাস শুরু হবে।
রাজধানীর মুগদা থানা এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- লিটন মিয়া, রবিন মিয়া ও রানা।
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৮৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
চলতি বছরে সরকারি ও বেসরকারি হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ২২ মে (রোববার) পর্যন্ত বাড়ানো হয়েছে।বুধবার (১৮ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নির্বাচন নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। কারণ, তারা তাদের মেয়াদে নির্বাচন প্রক্রিয়াকে কলুষিত করেছে।
পণ্য বিক্রি ব্যবস্থায় পরিবর্তন আনছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটি আর ট্রাকে করে আর পণ্য বিক্রি করবে না। শুধু ডিলারদের নির্দিষ্ট দোকান থেকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। তবে সবাই তা পাবেন না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ না করতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তার সরকার কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্য অটুট রেখে এর সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত থাকার অভিযোগে ৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোথাও কোথাও আজ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে।
আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়.....
থেমে থেমে পানি বেড়ে সিলেটের বেশির ভাগ এলাকাই এখন ভাসছে বন্যার পানিতে। উজানে বৃষ্টি না থামলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হবে এমনটা আশঙ্কা করা হচ্ছে খোদ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। জেলা প্রশাসনের হিসেবে সিলেটের ছয়টি উপজেলা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি উঠে গেছে নগরের বেশির ভাগ এলাকায়। পানির তোরে ভেঙে যাচ্ছে নদীরক্ষা বাঁধ।
পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি জোরশোরে শুরু হয়েছে। এ বছর জুনের শেষের দিকে সেতুটির উদ্বোধন করা হবে। তবে উদ্বোধনের দিন এখনো নির্ধারণ হয়নি। আগামী ২৩ বা ২৫ জুন উদ্বোধনের সম্ভাব্য তারিখ সামনে রেখে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিচ্ছে সেতু বিভাগ।
পদ্মা সেতুতে যানবাহন চলাচলে টোল হার নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (১৭ মে) এ টোল হারের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।