রাজধানী বনশ্রীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
জাতীয়
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে দিয়েই দেশে সর্বপ্রথম করোনাভাইরাস সংক্রমণ রোধে টিকা দেওয়া শুরু হয়েছিল । সেই রুনুর বুস্টার ডোজ গ্রহণের মাধ্যমে দেশে শুরু হলো করোনা সংক্রমণ প্রতিরোধে টিকার বুস্টার ডোজের টিকাদান কার্যক্রম।
বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে অনুমতি ছাড়া ওষুধ সেবনের পরামর্শ (প্রেসক্রিপশন) দিলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত নভেম্বরে তার ফ্রান্স সফরের ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেছেন আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদারের বিষয়ে তিনি আশাবাদি।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বাংলাদেশকে ফাইজারের আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ করোনার টিকা অনুদান হিসেবে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ।
বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালি করছে বিএনপি। রবিবার দুপুরে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র্যালি শুরু হবে।
রাজধানীতে অভিযান চালিয়ে কাভার্ডভ্যান ও রপ্তানিমুখী গার্মেন্টস পণ্যসহ চোরচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি দল ।
সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, দেশে তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে। আজ রাতে এক থেকে দু’ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। পরবর্তী দু’দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি ও অবকাশের কারণে আজ ১৯ ডিসেম্বর থেকে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘টিকা দেওয়ায় বাংলাদেশ নিরাপদে আছে। সংক্রমণের কার ১ শতাংশের নিচে নেমে এসেছে।’
বর্ডার গার্ড বাংলাদেশকে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই বাহিনী এখন ত্রিমাত্রিক; জল-আকাশ-স্থল সীমান্তে সুরক্ষা দেওয়ার সক্ষমতা অর্জন করেছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীতে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বিজয় দিবস উপলক্ষে আগামীকাল রোববার রাজধানীতে বিজয় র্যালি করবে বিএনপি।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তথ্যপ্রযুক্তির সব সুবিধা ব্যবহার করে মামলা ব্যবস্থাপনায় গতিশীলতা আনার নির্দেশ দিয়েছেন।