জাতীয়

আগামীকাল রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে আগামীকাল মঙ্গলবার ২৬ ডিসেম্বর রংপুর সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ আয়োজিত দুটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। সভাস্থলের প্রস্তুতি প্রায় শেষের পথে। দলীয় প্রধানের সাক্ষাৎ পেতে উজ্জীবিত নেতাকর্মীরা।

বায়ুদূষণের তালিকায় ঢাকা আজ দ্বিতীয়

বায়ুদূষণের তালিকায় ঢাকা আজ দ্বিতীয়

বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে দুই নম্বরে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ২২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

বড়দিনের উৎসবের শুরুতে গির্জায় গির্জায় প্রার্থনা

বড়দিনের উৎসবের শুরুতে গির্জায় গির্জায় প্রার্থনা

প্রার্থনার মধ্য দিয়ে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল আটটায় রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রাল গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের উৎসব শুরু হয়। 

নির্বাচনের সময় বন্ধ থাকবে যেসব যান

নির্বাচনের সময় বন্ধ থাকবে যেসব যান

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন কোন যানবাহন চলতে পারবে না, তা জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে নির্দেশনা পাঠিয়েছে ইসি। ইসির এ নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষমতা দেওয়ার জন্য বলা হয়েছে।

শুভ বড়দিন আজ

শুভ বড়দিন আজ

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ। এ ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন।

৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণার নির্দেশ ইসির

৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণার নির্দেশ ইসির

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন আগামী ৭ জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন : ইসি রাশেদা

নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন : ইসি রাশেদা

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন,  আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে কোন মুল্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে।

কারচুপি-অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষনিক ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে : সিইসি

কারচুপি-অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষনিক ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে। ভোট কেন্দ্রে কারচুপি বা অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষনিকভাবে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেয়া হবে। 

সরকার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

সরকার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর।
আগামীকাল ‘বড়দিন’ উপলক্ষ্যে এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
আগামীকাল শুভ বড়দিন উপলক্ষ্যে এক বাণীতে তিনি বলেন, ‘ধর্মের মূল কথাই হচ্ছে মানুষ হিসেবে মানুষের সেবা করা। 

চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে: সেনাপ্রধান

আধুনিক ও যুগপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীতে কর্মরত সকলকে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।  

কমতে পারে রাতের তাপমাত্রা

কমতে পারে রাতের তাপমাত্রা

আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।