স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে জাতীয় সংসদে বিশেষ আলোচনায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
জাতীয়
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে শুধু রাজনীতি নয়, জীবন থেকেও নিশ্চিহ্ন করতে চায় সরকার।বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের ঘাতকের সর্বোচ্চ শাস্তি কামনা করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।
রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে এবং সাম্প্রদায়িকতা, অগণতান্ত্রিকতা ও সহিংসতার বিরুদ্ধে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।রাষ্ট্রপতি বুধবার একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভাষণে একথা বলেন।
উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনার জন্য আজ জাতীয় সংসদে একটি প্রস্তাব উত্থাপন করেছেন।
ডিজেলের দাম বাড়ানোয় কৃষিক্ষেত্রে প্রভাব পড়বে বলে স্বীকার করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।ডিজেলের দাম বাড়ানোর প্রভাব কৃষিক্ষেত্রে পড়বে কিনা, এক্ষেত্রে সরকার কৃষকদের কীভাবে সহয়তা করবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রভাব তো অবশ্যই পড়বে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই।বুধবার সচিবালয়ে নেদারল্যান্ড ও যুক্তরাজ্য সফর পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।
বাংলাদেশ মানবপাচারের মূল কারণসমূহ চিহ্নিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বলেন, জলবায়ু ঝুঁকি, সংঘাত, বাস্তুচ্যুতিসহ বিভিন্ন কারণে মানবপাচার ঘটছে। মানবপাচারের মূল কারণসমূহ অবশ্যই আমাদের চিহ্নিত করতে হবে।
দূষিত বাতাসের পরিমাপে বাংলাদেশের চারটি শহরকে তালিকায় রাখা হয়েছে। বিশ্বের বাতাসের অবস্থা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ার এর প্রকাশিত ২০২০ সালের শীর্ষ দূষিত শহরের তালিকা থেকে এই তথ্য পাওয়া গেছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা ‘ভেরি ক্রিটিক্যাল’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এ কথা জানান।
কক্সবাজারের উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশে সাতটি বাসে আরো ২৫৭ জন রোহিঙ্গা রওনা দিয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে বাস ছেড়ে গেছে।
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলন করার সময় মিরপুর ১৪ নম্বরে দুটি মোটরসাইকেলে আগুন দিয়েচে গার্মেন্টস শ্র্রমিকরা।
জনগণের কাছে ভোট চাওয়ার মত বিএনপি’র কোন মুখ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম নাঈম হাসান (১৭)।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর সোয়া ১২টায় মৃত ঘোষণা করেন।
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলন করছে গার্মেন্টস শ্রমিকরা । বুধবার সকাল ৯টার পরে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেন তারা।