রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তথ্য-প্রযুক্তির অপব্যবহার ও জালিয়াতির চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তিবিদকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।রাষ্ট্রপতি বলেন, ‘তথ্যপ্রযুক্তি একদিকে যেমন আমাদের জন্য অবারিত সুযোগের দ্বার উন্মোচিত করেছে, তেমনি এর অপব্যবহার ও জালিয়াতির কারণে অনেক চ্যালেঞ্জেরও জন্ম দিয়েছে।’
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
জাতীয়
বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুষ্ঠিত পাঁচটি ব্যাংকের এক হাজার ৫১১টি অফিসার (ক্যাশ) শূন্যপদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় নতুন করে আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- খোকন, সোহেল, জাহিদ। খোকন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার, সোহেল ইতোমধ্যে জনতা ব্যাংক থেকে চাকরিচ্যুত। জাহিদ পরীক্ষার্থী সংগ্রহে এজেন্টের কাজ করতো।
বাংলাদেশ ও ফ্রান্স আর্থিক সহায়তা ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষর করেছে। দেশটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় সফর চলাকালে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অবদান ও কৃতিত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ক্রিশ্চিয়ান ফ্রান্সিস সন্ডার্স।
চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট গ্রহণ করা হবে আগামী ২৩ ডিসেম্বর। বুধবার নির্বাচন কমিশনের (ইউপি) বৈঠকে এই নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার তফসিল ঘোষণা করেন।ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৫ নভেম্বর পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত পাঁচটি তফসিলী ব্যাংকের (অফিসার ক্যাশ) শূন্য পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন জালিয়াতির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) তেজগাঁও বিভাগের ডিবির একটি দল তাদের গ্রেফতার করে।
আগামীকাল থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন `ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি-ডব্লিউসিআইটি'র ২৫তম আসর।`আইসিটি দ্য গ্রেট ইকুলাইজার' প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনেও এ সম্মেলনে যুক্ত হওয়া যাবে।
রাজধানী ঢাকায় আর থাকছে না বাসের সিটিং ও গেটলক সার্ভিস। আগামী তিন দিনের মধ্যে এগুলো বন্ধ হচ্ছে।বুধবার দুপুরে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে সংগঠনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।তিনি বলেন, আগামী তিন দিন পর থেকে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সিটিং সার্ভিস এবং গেটলক সার্ভিস থাকবে না।
নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে দেশে বহুল কাঙ্ক্ষিত গণতন্ত্র এসেছে। তবে সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ফ্রান্স সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এলিসি প্যালেসে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়েছে। প্রেসিডেন্সিয়াল প্যালেসে পৌঁছলে প্রেসিডেন্সিয়াল গার্ড প্রধানমন্ত্রীকে সালাম জানায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
যাত্রীদের সুবিধার্থে সিএনজিচালিত বাসে স্টিকার লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ ব্যাপারে ইতোমধ্যে পরিবহন মালিক সমিতিকে চিঠি দিয়েছে বিআরটিএ। মঙ্গলবার (৯ নভেম্বর ) বিআরটিএ সূত্রে এ তথ্য জানা গেছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, কেউই আইনের উর্ধ্বে নয়।ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে পৃথক দু’টি ধারায় ১১ বছরের কারাদন্ড দেয়ার বিষয়ে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ কথা বলেন তিনি।
গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৮২ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ২৪ জন।মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের বাজারে এসেছে কোভিড চিকিৎসায় মুখে খাওয়ার প্রথম ওষুধ মলনুপিরাভির। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এই ওষুধটি ‘এমোরিভির ২০০’ নামে মঙ্গলবারই বাজারে এনেছে বলে জানা গেছে।এসকেএফ ফার্মাসিউটিক্যালসের বরাত দিয়ে ঔষধ প্রশাসন অধিদফতর বলছে, বুধবার নাগাদ তাদের তৈরি মলনুপিরাভির বাজারে চলে আসবে। আর স্কয়ার ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, তারা দু-তিনদিনের মধ্যেই ওষুধটি বাজারে নিয়ে আসতে পারবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগো ও লন্ডনে তার সরকারি সফর শেষে আজ ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে রওনা হয়েছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।’