গত ২৪ ঘণ্টায় নতুন ২০৮ জনসহ দেশের বিভিন্ন হাসপাতালে ৮৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৭১৬ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৫৭ জন ভর্তি রয়েছেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
জাতীয়
তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, ক্লিনফিড বাস্তবায়ন সহজ কাজ ছিল না। ১৫ বছরে এটি বাস্তবায়িত হয়নি। এরআগেও একবার আমরা উদ্যোগ নিয়েছিলাম। নানা অজুহাতে সেটি করা সম্ভবপর হয়নি।
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে দুই ধাপ পিছিয়ে ১০৮তম অবস্থানে চলে গেছে বাংলাদেশ। এখন বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন। হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এক যুগের বেশি সময় ধরে এ বিষয়ে গবেষণা ও সূচক প্রকাশ করে আসছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনারস।
ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের দায় রয়েছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ার পেছনেও দায়ী জলবায়ু পরিবর্তন।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
যুক্তরাজ্য ও জার্মানি সফরের উদ্দেশ্যে আগামী শনিবার ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ওইদিন কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ১৭ অক্টোবর পর্যন্ত চলবে জার্মানি সফর। পরবর্তীতে চার দিনের সফরে লন্ডনে যাবেন রাষ্ট্রপতি।
আগামী তিন দিনে উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বাঙ্গোপসাগরে দূর্বল অবস্থায় বিরাজ করায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।আবহাওয়া অফিস অফিস জানিয়েছে, আগামী দু’দিন বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইতালির রোমে অনুষ্টেয় প্রি-কপ-২৬ পার্লামেন্টারি কনফারেন্সে অংশ নিতে গত রাতে রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করার পর দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
টিকা উৎপাদনে সক্ষম উন্নয়নশীল দেশগুলোর সাথে প্রযুক্তি ভাগ করে নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।
সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। নির্বাচনে নৌকার টিকিট পেয়েছেন দলটির কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান কবিতা।
করোনাভাইরাসের পরীক্ষা ও চিকিৎসায় দুর্নীতির মামলায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সরকার রোহিঙ্গা নেতা মোহিব উল্লাহ’র হত্যাকারীদের বিচারের আওতায় আনতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা এই ঘটনার পর তাৎক্ষনিক পদক্ষেপ নিয়েছি। আমরা কোথাও এ ধরনের ঘটনা (হত্যাকান্ড) চাই না।’
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৩ জন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৭২০ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৪৩ জন।
আগামী বছর থেকে অনলাইন নিউজ পোর্টাল চালু করতে আগেই নিবন্ধন নিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।