কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত আজ শপথ গ্রহণ করবেন। সংসদ ভবনের নির্ধারিত কক্ষে ওই শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
জাতীয়
আগামী শনিবার (২ অক্টোবর) থেকে প্রাথমিকের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে একদিনের পরিবর্তে দুই দিন করে অনুষ্ঠিত হবে। নতুন সময়সূচি অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস রোববার ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনিবার ও বুধবার অনুষ্ঠিত হবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগের রাজনীতি সাধারণ ও গণমানুষের জন্য। গরীব-দু:খী, মেহনতী মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনা রাজনীতি করেন। তার হাত ধরে বাংলাদেশে গরীব মেহনতী মানুষের মুখে হাসি ফুটেছে।’
জামিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী আদেশ ও রায় প্রকাশ্য আদালতে সংশ্লিষ্ট পক্ষ বা তাদের আইনজীবীদের উপস্থিতিতে ঘোষণা করার জন্য অধঃস্তন আদালতের বিচারকদের প্রতি নির্দেশনা দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।
আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ৯ঘন্টা গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে ২১৭ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৭৪ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৪৩ জন।
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় মুফতি কাজী ইব্রাহিমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ানা নোমান বুধবার তার এ আদেশ দেন।
আগামী ১১ নভেম্বর ৮৪৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশনের ৮৬তম সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ূন কবীর খন্দকার।
ফোনালাপে আড়িপাতা প্রতিরোধের নিশ্চয়তা ও ফাঁস হওয়া ঘটনাগুলোর তদন্ত করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ (সামারালি রিজেক্ট) করে দিয়েছেন হাইকোর্ট।
বঙ্গোপসাগর ও এর কাছাকাছি বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূল এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহীমের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় জেড এম রানা নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সততা এবং দেশপ্রেমের কারণে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে। বুধবার রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দেশে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো থেকে কোটি কোটি টাকা মানি লন্ডারিংয়ের বিষয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের গৃহীত পদক্ষেপসহ তিনটি বিষয় জানতে চেয়েছেন হাইকোর্ট।
বর্তমানে ৯৫৪ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৭৩৬ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশ সেবা দিতে এসেছে। এজন্য পুলিশের ট্যাগ লাইন ‘চাকরি নয়, সেবা’। পুলিশের প্রত্যেক সদস্যকে মৌলিক অধিকারের ধারাগুলো জানতে হবে।
করোনা মহামারীর কারণে চলতি বছরও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।