শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চার মেয়াদে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ২০০৯ সাল থেকে টানা তিনবার তিনি নির্বাচিত হয়েছেন। কোনো সন্দেহ নেই যে, ৭ জানুয়ারির নির্বাচনের পর ফের পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর অফিসে বসবেন শেখ হাসিনা।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
জাতীয়
কাল মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি ঘিরে ইতোমধ্যেই সৌধ চত্বরের সৌন্দর্য ও পবিত্রতা রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সংস্কার ও রং-তুলির কাজ শেষ হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা প্রার্থীদের আপিলের শুনানি শেষ দিন ছিল আজ। আপিল করে ছয় দিনে ২৮০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেলেন।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা ক্লিয়ারেন্স ও অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের বিষয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক হবে আগামী রোববার (১৭ ডিসেম্বর)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানি শেষ হচ্ছে আজ শুক্রবার (১৫ ডিসেম্বর)। নির্বাচন কমিশনে (ইসি) গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ৯৯টি আবেদনের শুনানিতে প্রার্থিতা ফিরে পান ৪৩ জন।
মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ রুটে চলাচলকারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নির্বাচনী অপরাধ আমলে নেয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন দিয়েছে আইন মন্ত্রণালয়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে আপীলে এ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৬০ জন। এরমধ্যে আজ পঞ্চম দিনে ৪৪ জন, চতুর্থ দিনে ৪৮ জন, তৃতীয় দিনে ৬১ জন, দ্বিতীয় দিনে ৫১ জন এবং প্রথম দিন ৫৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য এসআই, এএসআই, সার্জেন্ট, কনস্টেবলসহ সব মিলিয়ে ৬৫০ জনকে বদলি ও পদায়নে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নিপাহ ভাইরাস প্রতিরোধে খেজুরের কাঁচা রস পান না করতে সকলের প্রতি আহবান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
ঢাকা-ময়মনসিংহ রেলপথে একটি ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার পর পুলিশ বলছে দুর্বৃত্তরা রেললাইন গলাতে অক্সিঅ্যাসিটিলিনের ব্যবহার করেছে এবং স্লিপার কেটে ফেলায় অন্তত ১০০ মিটার লাইন পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যার ফলে লাইনটির ভয়াবহ ক্ষতি হয়েছে।
বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ২৯১ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা।
ঢাকায় একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি। কমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও। এছাড়া কমতে পারে রাতের তাপমাত্রাও।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল আবেদনের শুনানি পঞ্চম দিনের মতো চলছে।