জাতীয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের  ৪৫ তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম মৃত্যুবার্ষিকী আজ

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী। পঁচাত্তরের ১৫ আগস্টের শোকাবহ ঘটনার এক বছর পর ১৯৭৬ সালের শোকের মাসের এদিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

আরও ২৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

আরও ২৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় দেশে ২৬৭ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ২১৭ জন। আগস্ট মাসের ২৬ দিনে ৬ হাজার ৪৬২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বিএনপিও জানে জিয়ার লাশ চন্দ্রিমা উদ্যানে নেই : প্রধানমন্ত্রী

বিএনপিও জানে জিয়ার লাশ চন্দ্রিমা উদ্যানে নেই : প্রধানমন্ত্রী

সম্প্রতি রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেখানে জিয়াউর রহমানের লাশ নেই তা খুব ভালোভাবে জানা সত্ত্বেও কেন বিএনপি কর্মীরা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ে।

বিএনপি নেতারা প্রচন্ড হতাশায় আবোল-তাবোল বলছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বিএনপি নেতারা প্রচন্ড হতাশায় আবোল-তাবোল বলছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতারা প্রচন্ড হতাশায় এখন আবোল-তাবোল বলছেন।আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ বলেন, যে দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, যে দলের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম, যে দলের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই দলের নাম আওয়ামী লীগ।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি  বাড়লো ১১ সেপ্টেম্বর  পর্যন্ত

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো ১১ সেপ্টেম্বর পর্যন্ত

করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ১১ই সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 

দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি অব্যাহত থাকবে

দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টি অব্যাহত থাকবে

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে চলমান বৃষ্টিপাতের প্রবণতা আগামী দু’এক দিন অব্যাহত থাকতে পারে। 
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বাসসকে জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী থেকে প্রবল অবস্থায় রয়েছে। 

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে মন্ত্রণালয়ের বৈঠক দুপুরে

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে মন্ত্রণালয়ের বৈঠক দুপুরে

করোনাভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমগত ভাবে কমতে থাকায়  সেপ্টেম্বর মাসের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে বৈঠকে বসবেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তি ও কর্মকর্তারা।

বাংলাদেশে চার কোটির বেশি শিক্ষার্থী মহামারিতে ক্ষতিগ্রস্ত

বাংলাদেশে চার কোটির বেশি শিক্ষার্থী মহামারিতে ক্ষতিগ্রস্ত

করোনাকালে লম্বা সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাক-প্রাথমিক থেকে উচ্চশিক্ষার স্তর পর্যন্ত বাংলাদেশে চার কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউনিসেফের এক প্রতিবেদনে উঠে এসেছে৷

বিজেএমসি’র বন্ধ মিলগুলোতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

বিজেএমসি’র বন্ধ মিলগুলোতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক বলেন, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) বন্ধ মিলগুলো পুনরায় চালু করে পাটপণ্য উৎপাদনে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে সৌদি আরব।

কৃষিপণ্যের প্রক্রিয়াজাতে বিনিয়োগে বড় কোম্পানি গুলোকে কৃষিমন্ত্রীর আহ্বান

কৃষিপণ্যের প্রক্রিয়াজাতে বিনিয়োগে বড় কোম্পানি গুলোকে কৃষিমন্ত্রীর আহ্বান

কৃষিপণ্যের সঠিক বিপণনের জন্য দেশের বড় বড় কোম্পানি গুলোকে কৃষিপণ্যের প্রক্রিয়াজাতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

ঢাকা বিভাগসহ উত্তরাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা

ঢাকা বিভাগসহ উত্তরাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা

মৌসুমী বায়ূ বাংলাদেশের উপর সক্রিয় থাকায় ঢাকা বিভাগসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ডিজিটাল বাংলাদেশের পরবর্তী ধাপ ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠা : জয়

ডিজিটাল বাংলাদেশের পরবর্তী ধাপ ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠা : জয়

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী পদক্ষেপ হবে ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠা করা। এতে সমাজ থেকে দুর্নীতি হ্রাসে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা যাবে। 

গ্রেনেড হামলার প্রাইম টার্গেট ছিলেন শেখ হাসিনা : কাদের

গ্রেনেড হামলার প্রাইম টার্গেট ছিলেন শেখ হাসিনা : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রাইম টার্গেট ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা।

খালেদা জিয়া আইভি রহমানকে দেখে আসার পর পরই তাকে মৃত ঘোষণা করা হয় : প্রধানমন্ত্রী

খালেদা জিয়া আইভি রহমানকে দেখে আসার পর পরই তাকে মৃত ঘোষণা করা হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াত জোট সরকারের নৃশংসতার প্রসঙ্গ উল্লেখ করতে গিয়ে বলেছেন, মৃত্যু শয্যায় থাকা নারী নেত্রী আইভি রহমানকে খালেদা জিয়া সিএমএইচ এ দেখতে যাবেন বলে তার পুত্র-কন্যাদের ৩/৪ ঘণ্টা অন্য একটি রুমে আটকে রাখা হয়।

নদীবন্দরসমূহে এক নম্বর সতর্ক সংকেত

নদীবন্দরসমূহে এক নম্বর সতর্ক সংকেত

দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।