মহামারী করোনাভাইরাস নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ (লকডাউন) আগামী ৫ আগস্ট পর্যন্তই বলবৎ থাকবে এবং আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান শুরু হবে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
জাতীয়
দেশের বয়স্ক কেউ যাতে টিকা থেকে বাদ না যায় তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে নির্দেশ প্রদানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারী কর্মকর্তা-কর্মচারিরা জনগণের শাসক নয় সেবক হিসেবে কাজ করবে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সক্রিয় মৌসুমী বায়ূর প্রভাবে আজ সকাল সাড়ে ১১টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
করোনাভাইরাসে থরথর করে কাঁপছে গোটা বিশ্ব। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে। তাবে এর মাঝে মানুষের জীবন জীবিকার জন্য লড়াই করে বেঁচে থাকতে হবে।
দেশে আরও তিনটি নতুন উপজেলা করার অনুমোদন দিয়েছে সরকার। যেগুলো হচ্ছে : মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানা, কক্সবাজারে ঈদগাঁও ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর। নতুন তিনটিসহ মোট উপজেলা হল ৪৯৫টি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকারের বিরুদ্ধে বিষেদাগার করাই বিএনপির একমাত্র রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ১২৩ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১২০ জন।
বাংলাদেশে লকডাউন বা বিধিনিষেধ কার্যকর করার প্রভাবে করোনাভাইরাসে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা এক জায়গায় থেমে গেছে বলে সরকার মনে করছে।
করোনাভাইরাস মহামারির কারণে বিধিনিষেধসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় সারাদেশে আরো ৪ কোটি ৬৬ লাখ টাকা এবং ৯ হাজার ৪শ’ ৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ খুলনা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যুর হার কমছে না।গত ১৯ মাসে ১ হাজার ৫১২ জন পানিতে ডুবে মারা গেছেন বলে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর নামে একটি এনজিওর এক সমীক্ষায় উঠে এসেছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিষ্ঠুর দমননীতি ও মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে।
জিম্বাবুয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ের মাধ্যমে টি-২০ সিরিজ জয় লাভে জয় করেছে বাংলাদেশ। এ জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৫ জুলাই) রাতে পৃথক অভিনন্দন বার্তায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের সকল খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা।
আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে হেলেনা জাহাঙ্গীরকে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গঠনতন্ত্র অনুযায়ী স্বীকৃত সংগঠনের বাইরে কোন মনগড়া বা হঠাৎ গজিয়ে উঠা সংগঠনকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হওয়া এবং করার কোন সুযোগ নেই।
দেশে করোনাভাইরাস থেকে সুরক্ষায় টিকাগ্রহণের নিবন্ধনকারীর সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে। শনিবার পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা বেড়ে এক কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৯৭ জনে দাঁড়িয়েছে।