বাংলাদেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ৫৪ দিন হাসপাতালে থেকে চিকিৎসা নেয়ার পর শনিবার রাতে বাসায় ফিরেছেন।
জাতীয়
মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন সব অসহায় মানুষকে নতুন ঘর উপহার দেয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছিলের তার ধারাবাহিকতায় আজ নতুন ঘর পেলেন আরো ৫৩ হাজার ৩৪০টি পরিবার।
বাবা মানে হাজারটা আবদার পূরণ। প্রতিটা সন্তান তার বাবার কাছে রাজপুত্র বা রাজকন্যার মতো। যথই বিপদ আসুক বাবা তার ছেলে/মেয়েকে আগলে রাখেন বুকের মাঝে।
দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
‘সারা বিশ্বের মতো বাংলাদেশেও কভিড-১৯ এর প্রভাব পড়েছে। এতে অনেকেই কর্মহীন হয়েছেন। এই দুস্থ ও কর্মহীনদের কল্যাণে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অত্যন্ত দক্ষতার সাথে কভিড-১৯ মোকাবেলা করে যাচ্ছে। ফলে করোনা মোকাবেলায় আমরা বিশ্বে অন্যতম শীর্ষস্থানে রয়েছি।’
দেড় মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৯ জুন) রাতে হাসপাতাল ছাড়লেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত সোয়া ৮টার দিকে তিনি হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওয়ানা হন। পরে সাড়ে আটটার দিকে তিনি বাসায় পৌঁছান।
বেশক’দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ সন্ধ্যায় বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১২ বছর আগের পিছিয়ে পড়া বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আলোর পথে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়ক ধরে।
আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে খুঁজে পাওয়ার পর প্রেস ব্রিফিং করছে রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংবাদ সম্মেলনে ডিবি জানায়, নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন।
বিএনপির হত্যা,খুন ও সন্ত্রাসের রাজনীতি দেশকে পিছিয়ে দিয়েছিলো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে সাত ধাপ এগিয়েছে। তিনি আরও বলে, বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে, আবারও লাশের পাহাড় হবে
আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজের আট দিন পর উদ্ধার হয়েছেন। তাকে কে বা কারা শুক্রবার জুমার নামাজের পর রংপুর নগরীর মাস্টার পাড়ায় শ্বশুরের বাসায় পৌঁছে দেয়।
নিখোঁজ ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে পাওয়া গেছে। শুক্রবার জুমার নামাজের পর কে বা কারা তাকে রংপুর মহানগরীর মাস্টার পাড়ায় আবহাওয়া অফিসের পেছনে শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়।
ভয়ংকর মাদক আইস সিন্ডিকেটের মূলহোতা তৌফিকসহ ছয়জনকে আটক করেছে র্যাব। রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান শুক্রবার (১৮ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
সবার জন্য করোনাভাইরাসের টিকা নিশ্চিত করতে জাতিসংঘকে অনুরোধ করেছে বাংলাদেশ। জাতিসংঘ সদর দফতরে সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের সময় এই অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
আবহাওয়া অধিদপ্তর ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।