জাতীয়

এবারও শোলাকিয়ায় ঈদের জামাত হবে না

এবারও শোলাকিয়ায় ঈদের জামাত হবে না

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে করোনা পরিস্থিতির কারনে ঈদুল ফিতরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। একই কারনে এবারও ঈদুল আযহার জামাতও অনুষ্ঠিত হবে না। শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির অনলাইন জুম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিদেশগামীদের করোনা সনদ বাধ্যতামূলক নয়

বিদেশগামীদের করোনা সনদ বাধ্যতামূলক নয়

রিজেন্ট-জেকেজির ভুয়া পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে বিতর্কের মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছিলো, সকল বিদেশগামী যাত্রীকে করোনাভাইরাস পরীক্ষার সার্টিফিকেট নিতে হবে। আঠারো দিনের মাথায় সেই সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। 

৫০টি অনলাইন গণমাধ্যমকে প্রথমে নিবন্ধন দেয়া হবে : তথ্যমন্ত্রী

৫০টি অনলাইন গণমাধ্যমকে প্রথমে নিবন্ধন দেয়া হবে : তথ্যমন্ত্রী

গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে দেশের ৫০টি অনলাইন গণমাধ্যমকে প্রথমে নিবন্ধন দেয়া হবে। ঈদের পর এসব অনলাইন গণমাধ্যম নিবন্ধন ফি জমা দেয়াসহ প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন নিতে পারবে। এছাড়া যেসব অনলাইন গণমাধ্যমের ব্যাপারে নেতিবাচক রিপোর্ট পাওয়া গেছে তাদের নিবন্ধন না দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬১১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬১১৯ কোটি টাকার বাজেট ঘোষণা

২০২০-২১ অর্থবছরে উন্নয়নকে গুরুত্ব দিয়ে ৬ হাজার ১১৯ কোটি ৫৯ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রতিষ্ঠার পর এটিই তাদের সর্বোচ্চ বাজেট।

শাহরাস্তিতে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩

শাহরাস্তিতে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেচে বলে জানা গেছে।   এতে সিএনজি চালকসহ ৩ জন নিহত এবং ১ জন আহতে হয়েছেন। বুধবার দুপুরে জেলার শাহরাস্তি উপজেলার কাকৈরতলা এলাকায়  এ দুর্ঘটনা ঘটে। 

নটরডেম হলিক্রসসহ ৪ কলেজে ভার্চুয়ালে ভর্তি পরীক্ষা

নটরডেম হলিক্রসসহ ৪ কলেজে ভার্চুয়ালে ভর্তি পরীক্ষা

রাজধানীর নটরডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে ভার্চুয়াল পরীক্ষা নেয়ার নির্দেশ দিয়েছে ঢাকা বোর্ড।

জাতীয় পরিচয়পত্র ছাড়া ট্রেনের টিকেট কেনা যাবে না

জাতীয় পরিচয়পত্র ছাড়া ট্রেনের টিকেট কেনা যাবে না

বিনা টিকিটে কিংবা জাল টিকিটে ট্রেন জার্নির দিন শেষ হতে চললো। রেল ভ্রমণের জন্য টিকেট কাটার নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নতুন নিয়মে জাতীয় পরিচয়পত্র ছাড়া টিকেট কেনা যাবে না। ফলে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচিতি নিশ্চিত করা না গেলে আর রেল-ভ্রমণ করা যাবে না।

এ বছর ইলিশ ধরার রেকর্ড ছাড়িয়ে যাবে

এ বছর ইলিশ ধরার রেকর্ড ছাড়িয়ে যাবে

প্রতিটি ট্রলারে ৮০০ গ্রাম থেকে পৌনে দুই কেজি ওজনের প্রচুর ইলিশ ধরা পড়ছে। আগামী এক সপ্তাহের মধ্যে মৎস্য অবতরণ কেন্দ্র ও স্থানীয় বাজারে বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যাবে। সাগরে ঝড়-বাদল যদি না থাকে তাহলে এ বছর ইলিশের রেকর্ড ছাড়িয়ে যাবে।

স্যানিটাইজার থেকে লাগা আগুনে দগ্ধ ডা. রাজিবের মৃত্যু

স্যানিটাইজার থেকে লাগা আগুনে দগ্ধ ডা. রাজিবের মৃত্যু

রাজধানীর হাতিরপুলের বাসায় হ্যান্ড স্যানিটাইজার থেকে লাগা আগুনে দগ্ধ চিকিৎসক দম্পতির মধ্যে ডা. রাজিব ভট্টাচার্য (৩৬) মারা গেছে। সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান।

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে সকাল ৯ থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল।

চট্টগ্রামে মেরিডিয়ান চিপস কারখানায় আগুন

চট্টগ্রামে মেরিডিয়ান চিপস কারখানায় আগুন

চট্টগ্রামের কালুরঘাটে মেরিডিয়ান চিপস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটান ঘটে। সকাল ১১ টার দিকে অগুন নিয়ন্ত্রনে আসে বলে ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন।

আইএস‘র হামলার পরিকল্পনা, সতর্ক অবস্থানে পুলিশ

আইএস‘র হামলার পরিকল্পনা, সতর্ক অবস্থানে পুলিশ

পবিত্র ঈদুল আযহায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বড় ধরনের হামলার পরিকল্পনার কথা জানতে পেরেছে পুলিশ। এব্যাপারে দেশব্যাপী কড়া সতর্কত অবস্থান নিচ্ছে বাংলাদেশ পুলিশ। 

করোনায় চিকিৎসক ও নবজাতকের মৃত্যু

করোনায় চিকিৎসক ও নবজাতকের মৃত্যু

রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসক প্রসূতি মা ও তার এক দিন বয়সী নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই চিকিৎসকের নাম ডা. শেফা ইসলাম তুলি (২৬)।