জাতীয়

বাংলাদেশে দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া

বাংলাদেশে দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া

ঢাকায় দূতাবাস বন্ধ করে‌ দিয়েছে উত্তর কো‌রিয়া। এখন থেকে দিল্লিতে অবস্থিত দেশটির দূতাবাস বাংলাদেশে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করবে।

আজ ঢাকায় ফিরছেন পিটার হাস

আজ ঢাকায় ফিরছেন পিটার হাস

শ্রীলঙ্কায় ছুটি কাটিয়ে আজ সস্ত্রীক ঢাকায় ফিরছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সোমবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তার ঢাকায় অবতরণের কথা রয়েছে।

শহীদ ডা. মিলন দিবস আজ

শহীদ ডা. মিলন দিবস আজ

শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস আজ। ১৯৯০ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি এলাকায় তৎকালীন স্বৈরশাসকের গুপ্তবাহিনীর গুলিতে শহীদ ডা. শামসুল আলম খান মিলন নির্মমভাবে নিহত হন। 

স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডা. মিলনের আত্মত্যাগ নতুন গতি সঞ্চারিত করেছিল : প্রধানমন্ত্রী

স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডা. মিলনের আত্মত্যাগ নতুন গতি সঞ্চারিত করেছিল : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ডা. মিলনের আত্মত্যাগ নতুন গতি সঞ্চারিত করেছিল।

বিএনপির নির্বাচনে আসা জাতির জন্য সৌভাগ্যের হবে : সিইসি

বিএনপির নির্বাচনে আসা জাতির জন্য সৌভাগ্যের হবে : সিইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে বিষয়টি জাতির জন্য সৌভাগ্যের হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ইসির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক ২৯ নভেম্বর

ইসির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক ২৯ নভেম্বর

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়ে চিঠি দিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩০

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

সারাদেশে র‌্যাবের ৪৩০ টহল দল

সারাদেশে র‌্যাবের ৪৩০ টহল দল

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে ১৪৫টিসহ সারা দেশে ৪৩০টি টহল টিম মোতায়েন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

দূষণে শীর্ষে লাহোর, ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

দূষণে শীর্ষে লাহোর, ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

বিশ্বের দূষিত শহরের তালিকায় রোববার (২৬ নভেম্বর) সকালে ঢাকার অবস্থান পঞ্চম। সকাল ৮টা ৪০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৫ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

১৩ জেলায় সড়কে ঝরল ২৮ প্রাণ

১৩ জেলায় সড়কে ঝরল ২৮ প্রাণ

ছুটির দিনে শনিবার দেশের ১৩ জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর পুঠিয়ায় একই পরিবারের ৪ জনসহ ৫, চট্টগ্রামে একসঙ্গে ৩ জন, সাতক্ষীরায় ভারতীয় দম্পতি, ফেনীতে শিশুসহ ২ জন, ময়মনসিংহে শিশুসহ ২ জন, মুন্সীগঞ্জে নানী-নাতি, রাজবাড়িতে ২ জন, লালমনিরহাটে একজন, গোপালগঞ্জে ২ জন, দিনাজপুরে ২ জন, রংপুরে একজন, মানিকগঞ্জে একজন, বেনাপোলে একজন ও গাজীপুরে এক পুলিশ কনস্টেবলসহ ২ জনের প্রাণ গেছে।

যেমন থাকবে আজকের আবহাওয়া

যেমন থাকবে আজকের আবহাওয়া

অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়াও সোমবারের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়ছে সংস্থাটি।

নির্বাচনে বিচারিক হাকিম থাকবেন ৬৫৩ জন

নির্বাচনে বিচারিক হাকিম থাকবেন ৬৫৩ জন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগঠিত বিভিন্ন অপরাধের বিচার করার জন্য বিচারিক হাকিম থাকবেন ৬৫৩ জন। ইতিমধ্যে এ ব্যাপারে আইন মন্ত্রণালয়কে চাহিদা পত্র দেয়া হয়েছে।