নাজমুল হোসেন শান্ত একা লড়ে গেলেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় স্কোরকার্ডে লড়াইয়ের মতো সংগ্রহটাও দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। এদিকে বল হাতে আরও পিছিয়ে টাইগাররা। পেসার শরিফুল ইসলাম পরপর দুই বলে দুই উইকেট তুলে নিলেও বাকিরা প্রতিরোধ গড়ে তুলতে না পারায় সহজ জয়ের পথেই এগোচ্ছে নিউজিল্যান্ড।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
খেলা
এশিয়া কাপে ভারতের কাছে লজ্জাজনক হারের পর দুর্বল শ্রীলঙ্কার বিপক্ষেও হেরেছিল পাকিস্তান। এই দুই হারে তাদের ফাইনাল খেলার স্বপ্ন ভেঙে যায়। ওয়ানডে র্যাঙ্কিংয়ের তৎকালীন শীর্ষদল হয়েই এমন পারফরম্যান্সের পর পাকিস্তান দলের ড্রেসিংরুমে দ্বন্দ্বের খবর ছড়িয়ে পড়ে। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর নাকি টিম মিটিংয়ে বাক-বিতণ্ডায় জড়িয়েছিলেন অধিনায়ক বাবর আজম ও পেসার শাহিন আফ্রিদি।
বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তাকে সেই পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে দীর্ঘ নাটকের অবসান হতে চলেছে। নিউজিল্যান্ডের সঙ্গে চলমান সিরিজের তৃতীয় ওয়ানডে শেষে দল ঘোষণা করবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ১৫ জনের স্কোয়াডে থাকছেন না সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
আর মাত্র ৯ দিন পরই ভারতের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ১০ দলের অংশগ্রহণে এবার আয়োজিত হবে বৈশ্বিক ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ দল ইতোমধ্যে নিজেদের বিশ্বকাপ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। তবে এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
আর মাত্র আট দিন পর শুরু হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। অথচ এখনও বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
মিরপুর শের -ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (২৬ সেপ্টেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সম্প্রতি বিশ্বকাপ জেতার পর সাবেক ক্লাব পিএসজি থেকে কোনো ধরনের সংবর্ধনা না পাওয়ার অভিযোগ করেন লিওনেল মেসি।
কিংস কাপের শেষ বত্রিশ রাউন্ডের ম্যাচে দ্বিতীয় স্তরের ক্লাব আল ওহোদের বিপক্ষে বিশ্রামে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ডের সিরিজ জয় যেন দুর্লভ। সেই ২০০৮ সালের পর বাংলাদেশে তারা প্রথম ওয়ানডে জিতেছে গত শনিবার। আজ তৃতীয় ও শেষ ওয়ানডে জিতলেই সিরিজ তাদের হবে। এমন সুযোগ হাতছাড়া করতে চায় না কিউইরা।
রাত পেরোলেই ঘোষিত হবে বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট দল। তবে অন্তিম মুহূর্তে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দ্বন্দ্ব আবারও আলোচনায়।
ঘনিয়ে আসছে ওয়ানডে বিশ্বকাপ। দুই সপ্তাহ পর ভারতে শুরু হবে ক্রিকেট মহাযজ্ঞ। তার আগে টাইগারদের ছন্দে ফেরার ম্যাচ আজ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে টাইগারদের একাদশে বড় পরিবর্তন আসবে এটা নিশ্চিত করেই বলা যায়।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের চতুর্থ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ, সেটা আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল সৈকত নামে পরিচিত এই বাংলাদেশি অন ফিল্ডে আম্পায়ার থাকবেন পাঁচ ম্যাচে। যে তালিকায় আছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ।
ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের টসই হবে ক্রিকেটীয় চরম অনিশ্চয়তাকে সাক্ষী করে। আজ বাংলাদেশের অধিনায়ক হয়ে যে টস করবেন নাজমুল হোসেন শান্ত, যাঁকে এক বছর আগেও তীব্র সমালোচনা শুনতে হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট দলে বিশ্বকাপের আগে চোট ও অসুস্থতার হিড়িক পড়েছে। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তামিম ইকবাল নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলছেন না। অসুস্থতাজনিত কারণে অনিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসও খেলছেন না এই ম্যাচে।
ভিসা জটিলতা কেটেছে পাকিস্তান ক্রিকেট দলের। বাবর আজমদের পাকিস্তান সফরে যেতে আর কোনো সমস্যা নেই।