ফুটবল র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি। লম্বা সময় ধরেই খবরের শিরোনাম এমনটাই। কিন্তু হুট করেই বদলে গেল দৃশ্যপট। বারবার র্যাঙ্কিংয়ে অবনতি হতে থাকলেও দীর্ঘদিন পর র্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ। যদিও এখনও লাল-সবুজের প্রতিনিধিদের অবস্থান ১৯০ এর ঘরে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
খেলা
তামিম বলেছেন, “এটা সবচেয়ে বড় আয়োজন। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোন কিছুর তুলনা চলে না। কারণ, সাদা বলের এই প্রতিযোগিতা প্রতিনিয়ত আপনার ম্যাচ সচেতনতা ও ধৈর্য্যর পরীক্ষা নেবে।”
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর খেলার সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।আর চার মাস পরে মাঠে গড়াতে যাওয়া এবারের বিশ্বকাপের আয়োজক দেশ ভারত।
নারী অ্যাশেজের একমাত্র টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া। ট্রেন্টব্রিজে সমানে সমান লড়েছে দুই দল। তবে শেষ হাসি হাসে অস্ট্রেলিয়া। ৮৯ রানের জয় পেয়েছে অজি নারী দল।
আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এবারের বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। ভারতের ১২টি শহরের ১২টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইউরোপ ছেড়ে সৌদি আরবের ফুটবলে বয়ে চলা তারকা প্রবাহে নতুন সংযোজন কালিদু কুলিবালি। চেলসি ছেড়ে আল হিলালে নাম লেখালেন সেনেগালের ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার।গত জুলাইয়ে চার বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিয়েছিলেন কুলিবালি। বছর ঘোরার আগেই তিনি বেছে নিলেন নতুন ঠিকানা।
বিশ্বকাপ বাছাইপর্বে আজ (২৭ জুন) মাঠে নামবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং স্কটল্যান্ড। সেই সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের প্রতিপক্ষ পাকিস্তান। এ ছাড়া আছে প্রো হকি লিগ।
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল মঙ্গলবার ভারতের মুম্বাইয়ে ঘোষিত হবে বিশ্বকাপ সূচি। সেই সঙ্গে শুরু হবে ১০০ দিনের কাউন্টডাউন।
গত ফেব্রুয়ারি-মার্চে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর মাঠে গড়িয়েছিল। যেখানে শিরোপা নির্ধারণী শ্বাসরুদ্ধকর ফাইনালে মুলতান সুলতান্সকে ১ রানে হারিয়ে শিরোপা জিতেছিল লাহোর কালান্দার্স।
আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশে আসার কথা বেশ আগেই জানিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার তিনি জানালেন ঢাকা ও কলকাতায় আসার দিনক্ষণও।
ব্যর্থতার বেড়াজাল ভাঙতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ। খারাপ সময় শেষই হচ্ছে না ক্যারিবীয়দের। স্কোরবোর্ডে ৩৭৪ রান তুলেও হেরে গেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। বিপরীতে অবিশ্বাস্য জয় নেদারল্যান্ডসের। সুপার ওভারের নাটকীয়তায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ২২ রানে হারিয়েছে ডাচরা।
খুলনা ও রাজশাহীতে সাউথ আফ্রিকার বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মাঝে কয়েক দিনের ব্যবধান। প্যারিস সঁ জরমেঁ কাটানো অধ্যায় নিয়ে আবার মুখ খুললেন লিওনেল মেসি। ফরাসি চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে মেসি বর্ণনা করেছেন, কিভাবে শুরুর দিকে তাকে কঠিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয়েছিল। কিছু দিন আগে পিএসজি সমর্থকদের আচরণ নিয়ে কথা বলেছিলেন মেসি।
কয়েক সপ্তাহ ধরে বেশ আলোচনায় সৌদি ক্লাব আল হিলাল। লিওনেল মেসিকে দলে ভেড়ানোর চেষ্টা করে আলোচনায় উঠে আসে ক্লাবটি। তবে শেষ পর্যন্ত তারা সমর্থ হয়নি, মোটা অংকের টাকা দেখিয়েও লিওনেল মেসিকে দলভুক্ত করা যায়নি।
দীর্ঘ সময় ক্রিকেটে নিজেদের টালমাটাল অবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে জিম্বাবুয়ে। আর তাতে বেশ সফলও হয়েছে দলটি। আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছে তারা।
কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের হতাশাকে সঙ্গী করে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করছেন এডিন জেকো। ইন্টার মিলান ছেড়ে ফ্রি ট্রান্সফারে ৩৭ বছর বয়সী স্ট্রাইকার যোগ দিচ্ছেন ফেনারবাচেতে।