মিরপুরে আগের দিনের ২ উইকেটে ৪৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে আফগানিস্তান। যেখানে ঢাকা টেস্টে জিততে বাংলাদেশের প্রয়োজন ৮ উইকেট। অন্যদিকে, মিরাকল কিছু ঘটাতে আফগানদের লাগবে আরও ৬১৭ রান। আর ড্র করতে হলে উইকেটে কাটাতে হবে পাক্কা দুই দিন!
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
খেলা
জয়ের ভিত গড়া হয়ে গেছে আগের তিন দিনই। আজ শনিবার সেই লক্ষ্য নিশ্চিত করতেই মাঠে নামা। অস্বাভাবিক কিছু না ঘটলে আজই জয় নিয়ে মাঠ ছাড়ার রয়েছে জোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তাদের চাই কেবল ৮ উইকেট। বিপরীতে আফগানদের করতে হবে ৬১৭ রান, যা কঠিনই বটে।
সাদা বলের সিরিজ খেলতে আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় নারী দল। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এই খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মহিলা উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী।
টি টেন গ্লোবাল স্পোর্টসের সহযোগিতায় জিম্বাবুয়ে ক্রিকেট ঘোষণা করলো জিম আফ্রো টি-টেনের সূচি। আগামী ২০ জুলাই পর্দা উঠবে এই আসরের, ফাইনাল ২৯ জুলাই।
নতুন ঠিকানা নিশ্চিত হয়েছে, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ রাসেল ডমিঙ্গোর। তিন বছরের চুক্তিতে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের ডিপি ওয়ার্ল্ড লায়ন্সে। এতদিন নেদারল্যান্ডসে খণ্ডকালীন কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। আগামী ১ জুলাই থেকে প্রোটিয়া ক্লাবটির দায়িত্ব নেবেন ডমিঙ্গো।
মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। জুনিয়র টাইগ্রেসদের ১৪৮ রানের জবাবে মালয়েশিয়া ৮ উইকেটে মাত্র ৫১ রানেই থেমে যায়।
৮০ ওভার শেষ, আফগানিস্তান চাইলে নতুন বল নিতে পারবে এমন সময়ে ইনিংস ঘোষণা করে দিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামল ৪ উইকেটে ৪২৫ রানে।
প্রথম ইনিংসে উইকেটে থিতু হওয়ার আগেই ফিরেছিলেন মুমিনুল হক। তার রানখরা এবারো হয়তো কাটবে না- এমনটাই ভাবা হচ্ছিল। তবে সব শঙ্কা উড়িয়ে দ্বিতীয় ইনিংসেই রানে ফিরলেন তিনি। দুই বছর পর টেস্টে সেঞ্চুরি করলেন এই বাঁহাতি ব্যাটার।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ফরম্যাট ভুলে রানের পাহাড় দাঁড় করেছে বাংলাদেশ। ৬১৪ রানের লিড নিয়ে চা বিরতিতে গিয়েছে স্বাগতিকরা। বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৪ উইকেটে ৩৭৮ রান।
আফগান বোলাররা যখন হাঁপিয়ে হা-পিত্যেশ করছে, ধৈর্যের চরম পরীক্ষা দিতে দিতে অধৈর্য হয়ে পড়েছে; তখন তাদের খানিকটা স্বস্তি দিলেন জাকির হাসান। রান আউটে কাটা পড়লেন এই ওপেনার। তাতে ভেঙেছে নিজের শতকের স্বপ্ন আর শান্তর সাথে তার ১৭৩ রানের জুটি।
আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১১৫ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
টানা দ্বিতীয়বারের মতো উয়েফা নেশন্স লিগের ফাইনালে উঠে গেল স্পেন। বছর দুয়েক আগের হারের বদলা নিতে পারল না ইতালি। আক্রমণাত্মক ফুটবলে তাদের ওপর চাপ ধরে রেখে দারুণ জয় তুলে নিল স্পেন।
পাকিস্তানি তারকা পেসার হারিস রউফের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই মুজনা মাসুদকে নিয়ে ক্যারিয়ারের নতুন ইনিংস শুরু করবেন তিনি।
আকাশি-নীল জার্সিতে লিওনেল মেসি মাঠে নামবেন আর গোল করবেন না; এটা যেন অকল্পনীয়! ম্যাচের ৭৯ সেকেন্ডেই চমকপ্রদ এক গোলের দেখা পান আর্জেন্টাইন এ ক্ষুদে জাদুকর। বিরতির পর গোল দেখা মিলল আরও এক গোলের।
মেসি, দি মারিয়ারা ২০০৮ সালে বেইজিং শহর থেকে অলিম্পিক পদক জিতে নিয়েছিল। দীর্ঘদিন পর স্মৃতি বিজড়িত সেই শহরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে তারা।
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ৩৭০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা।