লিওনেল মেসি অবশেষে আমেরিকান দল ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন। বার্সেলোনার কিংবদন্তী এই ফুটবলার সৌদি আরবের আল ক্লাব আল হিলাল থেকে লোভনীয় একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। মায়ামির এই চুক্তিতে থাকছে এডিডাস ও অ্যাপলের মতো প্রতিষ্ঠানের সংযোগ।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
খেলা
ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোতেই যেন মন পড়ে আছে, স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়রের। রিয়াল মাদ্রিদে এই জনপ্রিয় খেলোয়ার পাঁচ বছরেরও বেশি সময়। তবে গত কয়েক দিনের ঘটনায় রিয়ালে যেন তার ভালোই লাগছে না।
গত কয়েক বছর ধরে নাজমুল হাসান শান্ত বাংলাদেশের ক্রিকেটে সমালোচিত একটি নাম ছিল। কালের বিবর্তনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ট্রলের শিকার এই বাঁহাতি ব্যাটার এখন টাইগারদের জয়ের নায়ক। নতুন রূপে ফিরে এসে ভক্তদের মন জয় করেননি শান্ত।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আজ। মুখোমুখি সেরা দুই দল ভারত ও অস্ট্রেলিয়া। বুধবার বিকাল সাড়ে ৩টায় লন্ডনের ওভালে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। সেরা দুই দলের লড়াইয়ে সেরা পারফরম্যান্সের প্রত্যাশায় ভারত অধিনায়ক রোহিত শর্মা ও অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স।
গত রোববার করিম বেনজেমার চলে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল রিয়াল মাদ্রিদ। আর গতকাল মঙ্গলবার (৬ জুন) আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানালো। মোটা অঙ্কের চুক্তিতে রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিচ্ছেন তিনি।
ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ। প্রথম সেট খুইয়ে পিছিয়ে পড়লেও কোয়ার্টার ফাইনাল জিততে সমস্যা হলো না প্রতিযোগিতার তৃতীয় বাছাইয়ের। ১১ নম্বর বাছাই কারেন খাচানভকে তিনি হারালেন ৪-৬, ৭-৬ (৭-০), ৬-২, ৬-৪ ব্যবধানে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত এবং অস্ট্রেলিয়া শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে । ইংল্যান্ডের দ্য ওভালে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হবে এই ম্যাচ।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান রানার আপ ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ওভালে শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুললেন শহিদ আফ্রিদি। রীতিমতো ধুয়ে দিয়েছেন। উত্তপ্ত আবহাওয়ার কারণে আরব আমিরাতে খেলতে অনাগ্রহী হওয়াতেই তিনি এত ক্ষোভ প্রকাশ করেছেন। বিসিবির এই আপত্তিকে তিনি বলছেন ‘খোঁড়া’ যুক্তি।
ফরাসি ক্লাব পিএসজি থেকে নিশ্চিত হয়েছে লিওনেল মেসির বিদায়। নানা রকম জল্পনা-কল্পনা আর গুঞ্জন ডালপালা মেলেছে তার পরবর্তী গন্তব্য নিয়ে। নিজের প্রিয় ক্লাব বার্সেলোনায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকবার। কিন্তু কাতালান ক্লাবটির আর্থিক সঙ্কটের কারণে আলবিসেলেস্তে অধিনায়কের ঘরে ফেরা নিয়ে সংশয় আছে।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, প্রচণ্ড গরমে পেসারদের খেলতে হবে। অনুশীলন করতে হবে। টেস্ট শুরু হতে এখনও অনেক দেরি। এর আগে কারো কোনো সমস্যা হলে যেন ব্যাকআপ প্রস্তুত রাখা যায় সেজন্য পেসারদের তালিকাটা বড় করা হয়েছে।
১৫ জুন বেইজিংয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা তাদের এশিয়া সফরের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপজয়ীদের এই ম্যাচের টিকিটের দাম নিয়ে চীনে সমালোচনা শুরু হয়েছিল। তখন মনে হয়েছিল, বেইজিংয়ে ওয়ার্কার্স স্টেডিয়ামে ৬৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে এই ম্যাচ থেকে দর্শকেরা হয়তো মুখ ফিরিয়ে নেবেন। কিন্তু প্রথম পর্যায়ে টিকিট ছাড়ার পর এই পরিস্থিতি পাল্টে যেতে সময় লেগেছে মাত্র ১০ মিনিট। প্রথম দফায় যত টিকিট ছাড়া হয়েছিল, তার সব বিক্রি হতে সময় লেগেছে মাত্র ১০ মিনিট!
লিওনেল মেসি কী তবে বার্সেলোনায় ফিরছেন? সেই প্রশ্নটা হচ্ছে আরো জোরালো। কারণ কাতালান ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সাথে আলোচনায় বসেছেন মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি।
মোহাম্মদ আশরাফুলকে বলা হতো বাংলাদেশ ক্রিকেটের আশার ফুল। ছিলেন তার সময়ের সেরা ক্রিকেটার। তবে ফিক্সিংয়ের কালো থাবা তার সব কিছুই উলট-পালট করে দিয়েছে, যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি তিনি। ফলে ক্রিকেট ক্যারিয়ারে নেমে এসেছে সায়াহ্ন। তাই এবার খেলা ছেড়ে কোচিংয়ে মন দিয়েছেন তিনি।
ফ্রেঞ্চ ওপেনে ছুটেই চলেছেন নোভাক জোকোভিচ। চতুর্থ রাউন্ডে পাত্তাই দিলেন না প্রতিপক্ষকে। ৬-৩, ৬-২, ৬-২ গেমের সরাসরি সেটে উড়িয়ে দিয়েছেন পাবলো হুয়ান ভারিয়াসকে।