বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের শেষদিকে যোগ দিলেন দুই ক্যারিবীয় তারকা সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। দুজনই খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।সোমবার (০৬ ফেব্রুয়ারি) রাতে নিজেদের সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
খেলা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বাকি অংশে খেলবেন না পেসার তাসকিন আহমেদ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সীমিত ওভারের সিরিজে পুরোপুরি ফিট তাসকিনকে পেতে এমন সিদ্ধান্ত।
পাকিস্তান সুপার লিগ শুরু হতে যাচ্ছে ১৩ই ফেব্রুয়ারি থেকে, তার আগেই এই টুর্নামেন্টের একটা বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছেন পাকিস্তানের হার্ড হিটার মিডল অর্ডার ব্যাটসম্যান ইফতিখার আহমেদ।
বাংলাদেশ প্রিমিয়াল লিগের খেলা চলাকালেই হঠাৎ ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন সাকিব আল হাসান। এ নিয়ে সমালোচনাও শুনতে হয়েছে তাকে। তার দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন উঠেছিল।
আবারো রংপুরের কাছে হেরে গেল সিলেট। শনিবার পয়েন্ট টেবিলের শীর্ষ দল সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে নুরুল হাসান সোহানের দল। এর আগে প্রথম দেখাতেও রংপুরের কাছে হেরেছিল মুশফিক-মাশরাফিরা।
পাকিস্তানেরই আয়োজন করার কথা ছিল এবারের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। কিন্তু ভারত বলে আসছিল, তারা পাকিস্তানে খেলতে যাবে না। এর জবাবে পাকিস্তান জানিয়েছিল, এমনটা হলে তারাও ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। এমন প্রেক্ষাপটে পরবর্তী এশিয়া কাপ হতে যাচ্ছে 'নিরপেক্ষ ভেন্যু' সংযুক্ত আরব আমিরাতে।
তারকা খেলোয়াড় রামোস, এমবাপ্পে ও নেইমার তুলুজের বিপক্ষে ম্যাচটিতে ছিলেন না। সেই অভাব বুঝতেই দিল না মেসির নেতৃত্বে উজ্জীবিত পিএসজির খেলোয়াড়রা। প্রথমে একটু ছন্দ হারালেও পরে তা ঠিকই সামলে নেয় দলটি। ম্যাচ শেষে স্বস্তির জয়ে মাঠ ছাড়ে ক্রিস্তফ গালতিয়ের দল।
পয়েন্ট টেবিলে আধিপত্য ধরে রাখতে চট্টগ্রামের বিপক্ষে মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যেখানে টসে জিতে আগে ব্যাটিংয়ের নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে এই ম্যাচে জয়-পরাজয় বন্দরনগরীর দলটির কাছে কোনটিই মূখ্য নয়। ইতোমধ্যেই তারা বাদ পড়েছে প্লে অফের দৌড় থেকে।
চলমান বিপিএলের নবম আসরে রাউন্ড রবিন পদ্ধতিতে গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে। দলগুলোর ২-৩টি করে ম্যাচ বাকি থাকলেও পরবর্তী রাউন্ডে কোন চারটি দল খেলবে, তা আগেভাগেই নিশ্চিত হয়ে গেছে।
অধিনায়ক সোহানের নৈপুণ্যে ঢাকা ডমিনেটর্সকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারকা পেসার শাহিন। অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল শহীদ আফ্রিদির মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি।
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে উড়িয়ে জয় দিয়ে সাফ শুরু বাংলাদেশের। নেপালকে ৩-১ গোলে হারিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। বাংলাদেশের জয়ে গোল করেছেন আকলিমা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ‘ডু র ডাই’ ম্যাচে হেরে প্রথম দল হিসেবে বাদ পড়ল খুলনা টাইগার্স। ফরচুন বরিশালের বিপক্ষে ৩৭ রানের হারে চলতি আসর থেকে বিদায় নিশ্চিত ইয়াসির-তামিমদের।
দুই দিন বিরতির পর আজ থেকে আবারো মাঠে গড়িয়েছে বিপিএল। প্রথম ম্যাচেই যেখানে মুখোমুখি সাকিব-তামিম। ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের আসরে প্রথমবারের মতো দেখা হচ্ছে আজ। যেখানে টসে হেরে ব্যাট করতে নেমেছে বরিশাল।
বাংলাদেশ সফরের জন্য ইংল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে। জস বাটলারের নেতৃত্বে দুই সংস্করণের জন্যই বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
কাতারে রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জয়ের পরেই লিওনেল মেসি অবসরের জল্পনায় ইতি টেনেছিলেন। জানিয়েছিলেন, বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার জার্সিতে আরো কয়েকটা ম্যাচ খেলাই এখন তার লক্ষ্য। কিন্তু বিশ্বকাপ জয়ের মাসখানেকের মধ্যেই এক পডকাস্ট সাক্ষাৎকারে ফের অবসরের ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি ফুটবলার