খেলা

বঙ্গবন্ধু ভলিবল : অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বঙ্গবন্ধু ভলিবল : অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে  স্বাগতিক  বাংলাদেশ।  তুমুল প্রতিদ্বন্দ্বিতা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রুদ্ধশ্বাস ফাইনালের লড়াই শেষে শেষ হাসি স্বাগতিকদেরই। 

আর্জেন্টাইন গোলরক্ষককে ছেঁটে ফেলবে অ্যাস্টন ভিলা!

আর্জেন্টাইন গোলরক্ষককে ছেঁটে ফেলবে অ্যাস্টন ভিলা!

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। লা আলবিসেলেস্তার তেকাঠির নিচে দাঁড়িয়ে আটকে দিয়েছেন একাধিক নিশ্চিত গোল। পেনাল্টি শুটআউটে হয়ে উঠেছে নায়ক। অথচ সেই আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে ছেঁটে ফেলতে মরিয়া অ্যাস্টন ভিলা!

২০ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে নিউজিল্যান্ড

২০ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে নিউজিল্যান্ড

২০ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সোমবার (২৬ ডিসেম্বর) স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড।

ইতিহাস রচনা করা হলো না বাংলাদেশের

ইতিহাস রচনা করা হলো না বাংলাদেশের

জয়ের কাছে এসেও  ঢাকা টেস্টে  সফরকারী ভারতের কাছে  হারতে হলো  স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দলকে। ঢাকায়  সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ  ভারতের কাছে ৩ উইকেটে হেরেছে  বাংলাদেশ।

ভারতের ৭ উইকেট পতন, এগিয়ে যাচ্ছে টাইগাররা

ভারতের ৭ উইকেট পতন, এগিয়ে যাচ্ছে টাইগাররা

ঢাকা টেস্টের চতুর্থ দিনের শুরুটা দুর্দান্ত হলো টাইগারদের। ভারতের দরকার ছিল ১০০ রান। বাংলাদেশের ছয় উইকেট। দিনের শুরুতেই সাকিব আল হাসানের হাত ধরে আসে প্রথম সাফল্য। এরপর ভারতীয় শিবিরে হানা দেন মেহেদী হাসান মিরাজ।

মিরাজের ঘূর্ণিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ

মিরাজের ঘূর্ণিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ

শেষ বিকেলে স্পিনার মেহেদি হাসান মিরাজের ঘূর্ণিতে ঢাকা টেস্ট জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। মিরাজের বোলিং তোপে দিনের শেষ বিকেলে  ৪ উইকেট হারিয়েছে  সফরকারী ভারত। ম্যাচ জিততে  বাকী দু’দিনে বাংলাদেশের প্রয়োজন ৬ উইকেট। ভারতের দরকার ১০০ রান। 

বিপিএল শুরু ৬ জানুয়ারি

বিপিএল শুরু ৬ জানুয়ারি

বছর শেষ হতেই দুয়ারে হাজির বাংলাদেশ প্রিমিয়ার প্রিমিয়ার লিগের (বিপিএল) আরেকটি আসর। আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসর।  এক মাস ১২ দিনের এই আসরটি ৬ জানুয়ারি মাঠে গড়িয়ে শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।

শহিদ আফ্রিদি পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক

শহিদ আফ্রিদি পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক শহিদ খান আফ্রিদি। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে এ দায়িত্ব পালন করবেন।শনিবার বিকেলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রে জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

প্রথম সেশনে চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

প্রথম সেশনে চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ভারতের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে চার উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৩৩ ওভারে ৪ উইকেটে ৭১ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে টাইগাররা। ৬ উইকেট হাতে নিয়ে এখনো  ১৬ রানে পিছিয়ে বাংলাদেশ।

মেসির আবদারে বিড়ম্বনায় পিএসজি!

মেসির আবদারে বিড়ম্বনায় পিএসজি!

প্যারিস সাঁ জাঁকে (পিএসজি) বড় ঝামেলায় ফেলে দিলেন লিওনেল মেসি! ফ্রান্সের ক্লাবের কাছে আর্জেন্টাইন অধিনায়ক আবেদন করেছেন পিএসজি সমর্থকদের সামনে তিনি বিশ্বকাপ তুলবেন।

তাইজুলের ঘুর্ণিতে চাপে ভারত

তাইজুলের ঘুর্ণিতে চাপে ভারত

বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের ঘুর্ণিতে ঢাকা টেস্টে চাপে পড়েছে সফরকারী ভারত। নিজেদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ৮৬ রান তুলে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে টিম ইন্ডিয়া। ৩ উইকেটই শিকার করেন তাইজুল। ৭ উইকেট হাতে নিয়ে এখনও ১৪১ রানে পিছিয়ে ভারত।

আরেকটি ব্যাটিং ব্যর্থতায় ব্যাটারদের ওপর ক্ষোভ ঝাড়লেন সিডন্স

আরেকটি ব্যাটিং ব্যর্থতায় ব্যাটারদের ওপর ক্ষোভ ঝাড়লেন সিডন্স

শক্তিশালী ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের উদ্বোধনী দিনে আরো একটি সাদামাটা ব্যাটিংয়ে ব্যাটারদের ওপর ক্ষোভ ঝাড়লেন বলে স্বাগতিক বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছেন, দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দীর্ঘ এই ফর্মেটে দলের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।

পেলের শারীরিক অবস্থার ফের অবনতি

পেলের শারীরিক অবস্থার ফের অবনতি

বিশ্বকাপ শেষ হতেই ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ। ব্রাজিলের ফুটবল সম্রাট পেলের শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে। কিংবদন্তি ফুটবলারের শরীরে আরো ভয়াবহ রূপ নিয়েছে ক্যান্সার।

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ; একাদশে দুই পরিবর্তন

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ; একাদশে দুই পরিবর্তন

সিরিজে সমতা ফেরাতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ একাদশে আছে পরিবর্তনের ছোঁয়া। দলে ফিরেছেন মুমিনুল হক। ইয়াসির আলীর পরিবর্তে তাকে দেখা যাবে ওয়ানডাউনে। আর এবাদতের পরিবর্তে একাদশে তাসকিন আহমেদ।

ঢাকা টেস্টে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ

ঢাকা টেস্টে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ

ভারতের সাথে দাপুটের সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের  প্রথম দু-ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় করো ছিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে এসে অনেকটা খেল হারিয়ে ফেলে টাইগার বাহিনী। হারতে হয় বড় ব্যবধানে।