বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফটে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরাসরি সাইনিংয়ে দল না পাওয়া মুশফিক, মাহমুদউল্লাহ ও লিটন দাস আছেন তাতে হট-কেক হয়ে। সব মিলিয়ে ৭ ক্যাটাগরিতে ২১৭ জন দেশীয় ক্রিকেটার উঠবেন এবার ড্রাফটে। ড্রাফট অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
খেলা
জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করলো ইংল্যান্ড। ইরানের বিপক্ষে ৬-১ গোলের বড় জয় পেয়েছে হ্যারি কেইনের দল। বিশ্বকাপে শুভ সূচনা করেছে থ্রি লায়ন্স বাহিনী। গোটা ম্যাচজুড়ে ছিল ইংলিশদেরই আধিপত্য। এই দিন জোড়া গোল করেছেন বুকায়ো সাকা। এ জয়ে শেষ ষোলতে উঠার পথ সহজ হয়ে গেল ইংল্যান্ডের সামনে।
শুরু হয়েছে জনপ্রিয় খেলা ফুটবলের বিশ্ব সেরা হওয়ার লড়াই। মাসব্যাপী চলবে এ টুর্নামেন্ট। আজ রাতে মাঠে নামছে ৬ দল। চলুনি জানা যাক কে কার প্রতিপক্ষ।সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ শুরু হবে।
ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডর। মধ্যপ্রাচ্যের প্রথম বিশ্বকাপের শুরুর তৃতীয় মিনিটেই প্রতিপক্ষ স্বাগতিক কাতারের জালে বল পাঠায় ইকুয়েডর। তবে অফসাইডের মারপ্যাচে সে গোলটা হয়নি।
দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হলো ফিফা বিশ্বকাপ-২০২২। স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠলো সবচেয়ে জনপ্রিয় বৈশ্বিক এ ক্রীড়া প্রতিযোগিতার।
আলো জ্বলে ওঠল। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেল। কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে অনেক বিতর্ক থাকলেও, উদ্বোধনী অনুষ্ঠানে মাতিয়ে দিলো তারা। দেয়া হলো ঐক্যের বার্তা, দেয়া হলো সাম্যের বার্তা। ফুটবলই যে দুনিয়াকে এক করতে পারে, সেই বার্তা বারে বারে উঠে এলো।
শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ২২তম আসর। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে হচ্ছে এবারের আয়োজন। নতুন বিশ্বকাপ শুরুর আগে চোখ বুলিয়ে নেয়া যাক আগের আসরের কিছু পরিসংখ্যানের ওপর।
বিশ্বকাপ ফুটবল শুরুর আগের দিন ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো স্বাগতিক দেশ কাতারের মানবাধিকার রেকর্ড নিয়ে পশ্চিমা দেশগুলোর সমালোচনাকে ভণ্ডামি বলে অভিযোগ করেছেন।
আগামীকাল রোববার শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। কে প্রতিযোগিতা জিতবে, তাই নিয়ে বাজি ধরা, তর্কবিতর্ক শুরু হয়ে গেছে। লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো ট্রফি জিততে পারবেন কিনা সেই নিয়ে যেমন লড়াই হচ্ছে, তেমনই নেইমারের ব্রাজিলকেও দাবিদার মনে করছেন কেউ কেউ
ইসলাম ও মুসলমানদের সম্পর্কে বিশ্ববাসীর যে নেতিবাচক ও ভুল দৃষ্টিভঙ্গি, তা বদলে ফেলতে ভূমিকা রাখতে পারে কাতার বিশ্বকাপ- এমনটিই মনে করেন আফগান সাংবাদিক ও লেখক রুহুল্লাহ ওমর আলআফগানি। তিনি বলেন, একটি সফল বিশ্বকাপ অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি কাতার সরকার এটিকে সুবর্ণ সুযোগ হিসেবে নিতে পারে।
২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপের মতো এবারও নিয়মে আসছে পরিবর্তন। আট বছর আগে ব্রাজিলে গোললাইন প্রযুক্তির আবির্ভাব হয়েছিল এবং রাশিয়ায় চার বছর আগে দেখা গিয়েছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির। এবার কোচেরা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক বদলি খেলোয়াড় নামাতে পারবেন।
কাতার বিশ্বকাপের আগের একমাত্র প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে রীতিমতো গোল বন্যায় ভাসিয়ে প্রস্ততি সারলো হট ফেবারিট আর্জেন্টিনা।
আগামী ২০ নভেম্বর শুরু হতে যাওয়া ফিফা কাতার বিশ্বকাপে অংশ নেয়া ৩২টি দলের গর্বিত অধিনায়করা নিজ নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে মুখিয়ে আছেন।
গত আইপিএলে একমাত্র বাংলাদেশী হিসেবে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। দিল্লির হয়ে গত আসরে ৮ ম্যাচে মুস্তাফিজ শিকার করেছিলেন ৮ উইকেট, ইকোনমি ছিলো ৭.৬৪। সন্তোষজনক পারফরম্যান্স ছিল এই কাটার মাস্টারের। ফলে এবারো তাকে নিজেদের করেই রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস।
বিশ্বকাপ টিকিট কালোবাজারি করার অভিযোগে বিদেশী তিন নাগরিককে আটক করেছে কাতারের স্থানীয় পুলিশ। টিকিট কালোবাজারির এটাই এবারের বিশ^কাপের প্রথম ঘটনা।
প্যারিস থেকে তুরিনে যাবার ফ্লাইটের সময়সূচী বিলম্বের কারনে ব্রাজিলের বিশ্বকাপ দলের অনুশীলনে দেরীতে পৌঁছেছেন নেইমার ও মারকুইনহোস। দোহার উদ্দেশ্যে রওনা হবার আগে তুরিনের পাঁচদিনের অনুশীলন ক্যাম্প করছে ব্রাজিল।