খেলা

টিকে থাকার মিশনে ভারত; অস্ট্রেলিয়ার লক্ষ্য সিরিজ জয়

টিকে থাকার মিশনে ভারত; অস্ট্রেলিয়ার লক্ষ্য সিরিজ জয়

তিন টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে কাল দ্বিতীয় ম্যাচে সফরকারী  অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ভারতীয় ক্রিকেট দল।  অপর দিকে  টানা দ্বিতীয় ম্যাচ জিতে  সিরিজ জয় নিশ্চিত করতে চায় সফরকারী অস্ট্রেলিয়া।

সাফজয়ী নারী ফুটবলারদের ব্যাগ থেকে টাকা চুরি

সাফজয়ী নারী ফুটবলারদের ব্যাগ থেকে টাকা চুরি

সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফেরা বাংলাদেশ নারী ফুটবল দলের একাধিক খেলোয়াড়ের ব্যাগ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া কয়েকজনের ল্যাগেজের তালা ভাঙা হয়েছে।

এবার টি-টেনে যুক্ত হলো আফিফের নাম

এবার টি-টেনে যুক্ত হলো আফিফের নাম

এবার টি-টেনের ড্রাফটে নাম উঠলো মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেনের। টি-টেন কর্তৃপক্ষ আফিফের নাম যুক্ত করার বিষয়টি ফেসবুকে এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন ঘর পাচ্ছে রূপনা চাকমার পরিবার

প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন ঘর পাচ্ছে রূপনা চাকমার পরিবার

প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাঙ্গামাটিতে  রূপনা চাকমার পরিবারকে দ্রুত সময়ের মধ্যে  ঘর নির্মাণ করে  দেওয়া হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

সাফজয়ী নারী দলকে ৫০ লাখ টাকা দিচ্ছে বিসিবি

সাফজয়ী নারী দলকে ৫০ লাখ টাকা দিচ্ছে বিসিবি

ফুটবলে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে নারী ফুটবল দল। প্রথমবারের মতো জিতেছে সাফ ফুটবলের শিরোপা। এ সাফল্যে সাফজয়ী নারী দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নারী এশিয়া কাপের প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ

নারী এশিয়া কাপের প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ

আগামী পহেলা অক্টোবর  সিলেটে শুরু হচ্ছে নারীদের এশিয়া কাপ ক্রিকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া আসন্ন টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। প্রথম দিনের শেষ ম্যাচে  মাঠে নামবে ভারত ও শ্রীলংকা।

দুই ম্যাচ নিষিদ্ধ ডি মারিয়া

দুই ম্যাচ নিষিদ্ধ ডি মারিয়া

নতুন দল মোঞ্জার বিপক্ষে সিরি-এ লিগে জুভেন্টাসের হতাশাজনক পরাজয়ের ম্যাচটিতে কনুই দিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে আঘাত করার অপরাধে লাল কার্ড পেয়েছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর এ কারণে আর্জেন্টাইন এই তারকাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে বলে সিরি-এ সূত্র নিশ্চিত করেছে।

ভারতের রানের পাহাড় টপকে দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার

ভারতের রানের পাহাড় টপকে দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার

ভারতের রানের পাহাড় টপকে  দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে সফরকারী অস্্েট্রলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ২০৮ রানের পাহাড় গড়ে ভারত।

দেশে ফিরলেন শিরোপাজয়ী নারী দল

দেশে ফিরলেন শিরোপাজয়ী নারী দল

নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে নেপালের কাঠমান্ডু থেকে দেশে ফিরলেন বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার দুপুর দেড়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাবিনারা।

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি জিতে ইতিহাস গড়েছিলো বাংলাদেশ। ১৯৯৯ সাউথ এশিয়ান গেমস ফুটবলে নেপালকে হারিয়ে জুয়েল রানার নেতৃত্বে সেই ট্রফি নিয়ে দেশে ফিরেছিলেন জুয়েল রানা-আলফাজরা।

চোটে পড়েছেন মুশফিক, হাঁটুতে ছয় সেলাই

চোটে পড়েছেন মুশফিক, হাঁটুতে ছয় সেলাই

কয়েকদিন আগেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তাই সামনে ব্যস্ততা নেই মুশফিকুর রহিমের। তারপরও নিজেকে ফিট রাখতেই শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে এসেছিলেন।