ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএলে দাপট দেখালেন দিল্লি ক্যাপিটালসের বোলাররা। শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবদের সামনে দাঁড়াতে পারল না পাঞ্জাব কিংসের টপ অর্ডার।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
খেলা
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে শ্রীলংকার দুই উইকেটের পতন হয়েছে। দু’টিই নিয়েছেন বাংলাদেশের অফ-স্পিনার নাইম হাসান। ফলে ১১৬ ওভারে ৬ উইকেটে ৩২৭ রান তুলে দ্বিতীয় দিনে মধ্যাহ্ন-বিরতি গেল সফরকারী শ্রীলংকা।
ইসলাম গ্রহণ করলেন ক্যামেরুনের কিংবদন্তী ফুটবলার প্যাট্রিক এমবোমা (৫১)।শুক্রবার জুমার নামাজের পর দেশটির বাণিজ্যিক রাজধানী ডুয়ালার একটি মসজিদে ইসলাম গ্রহণ করেন তিনি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্গা প্রথম টেস্টের প্রথম ইনিংসের প্রথম সেশনে ২৪ ওভারে ২ উইকেটে ৭৩ রান তুলেছে লংকানরা। এখন চলছে খেলার মধ্যাহ্ন বিরতি।
শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। রবিবার (১৫ মে) টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। চট্টগ্রাম টেস্ট দিয়ে দীর্ঘ ৫মাস পরে সাদা পোশাকে ফিরলো সাকিব।
বাঁচা-মরার ম্যাচে জয়। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফে ওঠার আশা বাঁচিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আয়াররা জিতলেন ৫৪ রানে।
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস শনিবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একটি বাঁক ঘোরার সময় তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই বিপত্তি হয় বলে জানা গেছে।
চট্টগ্রামে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম টেস্ট। এই উদ্দেশ্যে গত ৮ মে বাংলাদেশে এসে পৌঁছায় শ্রীলঙ্কা ক্রিকেট দল। দেশ দুটির তুলনামুলক অবস্থানকে ছাপিয়ে শত সম্ভাবনার দোলাচলে ভাসছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমিরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেতন পায় এমন ১২০জন ক্রিকেটার আছেন এখন জাতীয় দলের সাথে চুক্তিবদ্ধ না হলেও এই ক্রিকেটাররা সরাসরি বাংলাদেশের ক্রিকেটের শীর্ষ স্তরের সাথে যুক্ত
করোনামুক্ত হয়েছেন সাকিব আল হাসান। নতুন করে করোনা পরীক্ষায় তার নেগেটিভ রিপোর্ট এসেছে। ব্যাপারটি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।
প্রথমে জানা গিয়েছিল প্রথম টেস্ট খেলতে পারবেন না। এবার জানা গেল দ্বিতীয় টেস্টেও খেলার সুযোগ নেই তার। ইনজুরির অবস্থা ভালো না। আর তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজই শেষ বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে জুনে মেলবোর্নে অনুষ্ঠিতব্য ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে। আগামী ১১ জুন এমসিজিতে এই ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল।
বিশ্বের সেরা ধনী খেলোয়াড়দের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন লিওনেল মেসি। মার্কিন সাময়িকী ফোর্বস বুধবার সেরা ধনী খেলোয়াড়দের এ তালিকা প্রকাশ করেছে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে শ্রীলঙ্কা দল। আগামী ১৫ মে বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ।
আগামী জুনে এশিয়ার দুই দেশ দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ দুটির জন্য ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফর্মেটে শেষ পর্যন্ত পরিবর্তন এনেছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। আগামী ২০২৪/২৫ মৌসুমে দলের সংখ্যা আরো চারটি বাড়িয়ে করা হয়েছে ৩৬টি। বর্তমান গ্রুপ পর্বের পরিবর্তে ম্যাচগুলো সিঙ্গেল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।