ওপেনার উইল জ্যাকসের দুর্দান্ত ব্যাটিংয়ে তৃতীয় দল হিসেবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ নিশ্চিত করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
খেলা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে দল পাননি সাকিব আল হাসান। ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত আসন্ন আইপিএলের জন্য প্রথম দিনের নিলামে অল-রাউন্ডার ক্যাটাগরিতে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে সাকিবকে ডাকা হলে কোনো দল আগ্রহ দেখায়নি বাংলাদেশ দলের এই সেরা অল-রাউন্ডারকে। তবে দ্বিতীয় দিন আবার তাকে নিলামে তোলা হবে।
সীমিত ওভারের সিরিজ খেলতে শনিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। সফরে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে সফরকারীরা।
জেমি সিডন্স আসার পর থেকেই গুঞ্জনের শুরু। শেষ পর্যন্ত গুঞ্জন রূপ নিলো বাস্তবে। বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ পদ থেকে সরে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্স।
চলতি পিবিএল শেষেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আফগান সিরিজের পর পরই রয়েছে আবার দক্ষিণ আফিকা সফর। তাই ছুটি কাটানোর জন্য খুবই কম সময় পাচ্ছে টাইগাররা।
ওপেনার শান মাসুদকে ফিরিয়ে এনে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজ মাঠে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষনা করেছে পাকিস্তান। গেল বছরের জানুয়ারিতে দেশের হয়ে সর্বশেষ খেলেছেন মাসুদ।
সিলেট পর্বের দ্বিতীয় দিন মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) মিনিস্টার ঢাকার বিপক্ষে টস করতে আসেন আফিফ হোসেন তখনই বোঝা যায় যে চট্ট্রগাম তাদের অধিনায়ক পরিবর্তন করেছে। শুধু অধিনায়ক পরিবর্তন না দল থেকে বাদ দেওয়া হয়েছে নাঈম ইসলামকে।
পিঠে ব্যথার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি অংশ থেকে ছিটকে গেলেন পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সিলেট সানরাইজার্সের এ তারকা পেসার।
সাকিব আল হাসানের অল-রাউন্ড নৈপুন্যে কুমিল্লাকে ৩১ রানের বড় ব্যবধানে হারল বরিশাল। ব্যাট হাতে অর্ধ-শত করার পর বল হাতে ৪ ওভারের ২০ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। এছাড়াও, ৪ ওভারে ২৯ রান দিয়ে নাঈম হাসান পেয়েছেন ৩ উইকেট।
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের গোলে বর্তমান চ্যাম্পিয়ন লিলিকে ৫-১ গোলে বিধ্বস্ত করে লিগ ওয়ানে আরো এগিয়ে গেছে পিএসজি। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা মার্সেই থেকে পিএসজির পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১৩।
সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানের হাফ-সেঞ্চুরিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান করেছেন ফরচুন বরিশাল।
বাংলাদেশ প্রিমিয়ার লীগের(বিপিএল) সিলেট পর্বের প্রথম ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ইমরুল কায়েস।
শনিবার রাতেই শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। টুর্নামেন্ট শেষ হবার পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষিত আসরের সেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের একমাত্র খেলোয়াড় পেসার রিপন মন্ডল।
পঞ্চমবারের মত অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট বিশ^কাপের শিরোপা জিতেছে উপমহাদেশের দল ভারত। গতরাতে অনুষ্ঠিত ফাইনালে ভারত ৪ উইকেটে হারায় ইংল্যান্ডকে।
ফরাসি তারকা অলিভার গিরুদ আরো একবার প্রমান দিলেন কেন তাকে বারবার মনে রাখতে হবে, কোনভাবেই ফেলে দেয়া যাবে না। শনিবার সিরি-এ লিগে নগর প্রতিদ্বন্দ্বী ও টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলানকে ২-১ গোলের হারানোর ম্যাচটিতে দুটি গোলই করেছেন ৩৫ বছর বয়সী গিরুদ। এই জয়ে মাত্র এক পয়েন্ট দুরে থেকে শিরোপা লড়াইয়ে ইন্টারের উপর গরম নি:শ্বাস ছাড়তে শুরু করেছে এসি মিলান।
কোয়ার্টার ফাইনালেই কোপা দেলরে থেকে ছিটকে গেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শুক্রবার ভোর রাতে অনুষ্ঠিত এই ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ১-০ গোলে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় লস ব্লাঙ্কোসরা।