১৪ দিনে গড়ালো ইসরায়েল-হামাস সংঘাত। চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ৪ হাজার ১৩৭ ফিলিস্তিনি এবং ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিপুলসংখ্যক নারী ও শিশু রয়েছেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তুলনা করে বলেছেন, তিনি এদের কাউকে জিততে দেবেন না।r
ভারত থেকে ৪১ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নিয়েছে কানাডা। দেশটিতে একজন শিখ নেতাকে হত্যায় ভারতীয় এজেন্টদের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে বিতর্কের মধ্যেই তাদের সরিয়ে নেওয়া হলো।
আরব সাগরে তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তেজ’। এটি ভারতের মহারাষ্ট্রে আগামী ২২ থেকে ২৩ অক্টোবরের মধ্যে আছড়ে পড়তে পারে। তবে আবহাওয়া বিজ্ঞানীরা এ ঘূর্ণিঝড় আছড়ে পড়া নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।
যুক্তরাজ্যে অবস্থান করা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জামিন দিয়েছেন দেশটির হাইকোর্ট। প্রায় চার বছর যুক্তরাজ্যে স্বনির্বাসনে থাকার পর আগামীকাল শনিবার (২১ অক্টোবর) পাকিস্তানের লাহোরে ফেরার কথা রয়েছে তার।
দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য পাঁচ মিলিয়ন (৫০ লাখ) ডলার অনুদান দেবে কুয়েত। বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করে দেশটির গণমাধ্যম।
ইরাকের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সেনারা থাকেন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জিততে দেবেন না বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন আরও বেশি শক্তিশালী।
মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বৈরুতে মার্কিন এবং ব্রিটিশ দূতাবাস তাদের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।
ফিলিস্তিনের উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্যকে স্থিতিশীল রাখতে মিসরের সঙ্গে কাজ করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার বেইজিংয়ে এক মিটিংয়ে তিনি মিসরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবুলিকে এ কথা বলেন। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির বরাতে এ তথ্য জানা গেছে। খবর এএফপি’র
পূর্ব সিরিয়ার তানফেরে মার্কিন ঘাঁটিতে তিনটি ড্রোন হামলা হয়েছে। দুটি ড্রোন তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে গুলি করে ভূপাতিত করা হয়েছে। তবে তৃতীয়টি ঘাঁটিতে আঘাত হেনেছে। সিরিয়া, জর্ডান এবং ইরাকের সীমান্ত যেখানে মিলিত হয়েছে তার কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটেছে।
গাজা যুদ্ধ বিষয়ে ইসরাইলি কর্মকর্তাদের সাথে আলোচনা করতে তেল আবিব গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।বৃহস্পতিবার তিনি সেখানে পৌঁছান।
২০২৪ সালের মধ্যে দেশে সুষ্টু নির্বাচন করা এবং সেই নির্বাচনের আগেই বিরোধীদলের কারাবন্দি নেতা-কর্মী ও মার্কিন নাগরিকদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার তেল-গ্যাস ও স্বর্ণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।
লেবাননের দক্ষিণের দুটি গ্রামে বৃহস্পতিবার ভোরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের আল মায়াদিন টিভির বরাত দিয়ে অ্যারাবিয়া নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের কাফর শুবা ও ওদেইশেহর এলাকায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
নিরাপত্তা পরিষদে ব্রাজিলের আনা খসড়া প্রস্তাবের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করেছে ফ্রান্স।বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাস বলেছে, ফ্রান্স খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল।