ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে উত্তর কোরিয়া। গতকাল শনিবার এ অভিযোগ করেছেন মার্কিন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
আফগানিস্তানের বাঘলান প্রদেশের পুল-ই খুমরি এলাকার ইমাম জামান মসজিদে শুক্রবারের (১৩ অক্টোবর) আত্মঘাতী হামলায় ৭ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর আরাসের একটি স্কুলে চেচেন বংশোদ্ভূত এক ব্যক্তি এক শিক্ষককে ছুরিকাঘাত করে এবং অন্য তিন জনকে গুরুতর আহত করার পর ফ্রান্স ৭,০০০ সৈন্য মোতায়েন করার ঘোষণা দিয়েছে সরকার।
গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণে সরে যাওয়ার সময় ফিলিস্তিনি একটি গাড়িবহরে হামলার খবর প্রথম প্রকাশিত হয় শুক্রবার সন্ধ্যায়।
জার্মানির দক্ষিণাঞ্চলের বাভারিয়ার একটি হাইওয়ে জংশনে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি ভ্যান দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে।শুক্রবার (১৪ অক্টোবর) বাভারিয়ান পুলিশ এ তথ্য জানিয়েছে।
হামাস-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে ইহুদি দেশটির সাথে সম্পর্ক স্বাভাবিকরণের উদ্যোগ স্থগিত করেছে সৌদি আরব। এটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য বড় ধরনের আঘাত বলে মনে হচ্ছে। ইসরাইল-সৌদি আরব সম্পর্কের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ তথ্য জানিয়েছেন।
গাজা উপত্যকায় ইসরাইলি অভিযানে ১৩শ’র ও বেশি ভবন ধ্বংস হয়েছে। প্রায় এক সপ্তাহব্যাপী ইসরাইলি বাহিনীর ভয়াবহ বোমা বর্ষণের পর জাতিসংঘ শনিবার এ কথা বলেছে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন শুক্রবার (১৩ অক্টোবর) ইসরায়েলে পৌঁছেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী।
ইসরায়েলের ওপরে হামাসের হামলার পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করায় আলোচনা শুরু হয়েছিল যে ভারত কী তাহলে অনেক দশক ধরে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো অবস্থান বদল করল?
অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর অভিযানে ২৪ ঘণ্টারও কম সময়ে ২০ শিশুসহ অন্তত ২৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
ফিলিস্তিনে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দুই পক্ষে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩২০০ জনে পৌঁছেছে। এর মধ্যে ইসরায়েলে নিহত হয়েছে ১৩০০ এবং ফিলিস্তিনে মৃত্যু হয়েছে ১৯০০ জনের।
লেবাননে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক ফটো সাংবাদিক নিহত হয়েছেন।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের পদাতিক বাহিনী ট্যাংকের ছত্রছায়ায় স্থল অভিযান শুরু হয়েছে। হামাস যোদ্ধাদের ‘নির্মূল’ করাই এই অভিযানের মূল লক্ষ্য।
শনিবার (৫ অক্টোবর) হামাসের রকেট হামলার পরের দিন রোববার ইসরায়েলের পাল্টা বিমান হামলার মধ্যে দিয়ে শুরু হয় হামাস-ইসরায়েল যুদ্ধ। ইতিমধ্যে ফিলিস্তিনের গাজা অংশে বৃষ্টির মতো ফসফরাস বোমা ফেলছে ইসরাইল তবুও হামলা প্রতিহত করতে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে হামাস।
পুরো গাজা উপত্যকায় হামাসের ৩০০ মাইলের সুড়ঙ্গ ফাঁদ! মুখে যাই বলুক ভেতর ভেতর ইসরাইলের বড় ভয় এই সড়ঙ্গ (টানেল পথ)। সমরবিশারদদের ধারণা, এই টানেল আতঙ্কেই ৭ দিনেও গাজায় স্থল হামলা চালাতে সাহস পায়নি ইসরাইলের সেনাবাহিনী।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠি হামাস ও অবৈধ দখলদার ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে আবারও কথা বলেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘অবিচারের’ ফল হলো এই যুদ্ধ।