৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকালের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। এর পরপরই দেশটির কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
১৭ লক্ষাধিক আফগান শরণার্থীকে পাকিস্তানে ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনওয়ার উল হক কাকার এবং উচ্চপর্যায়ের সরকারি ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি।
ভারতের সিকিম রাজ্যে টানা ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ২২ জন সেনাসদস্যসহ নিখোঁজ রয়েছেন আরও ৮২ জন। বুধবার (৪ অক্টোবর) স্থানীয় সরকারি সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য; আজ ৪ অক্টোবর থেকে তা কার্যকর হচ্ছে। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, এখন থেকে এই বর্ধিত ফি শিক্ষার্থী, শ্রমিক, পর্যটক— সবার ওপর কার্যকর হবে।
ভারতে গত ১৫ সেপ্টেম্বর থেকে নিপাহ ভাইরাসে আক্রান্ত নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। এই মাসের শুরুতে দেশটি এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং এতে দু’জনের মৃত্যু হয়েছে।
ইউনাইটেড এয়ারলাইন্স মঙ্গলবার জানিয়েছে, তারা নতুন করে বোয়িং ও এয়ারবাসের ১১০টি বিমান ক্রয়ের অর্ডার দিয়েছে।
কলম্বিয়ার সেনাবাহিনী বামপন্থী গেরিলাদের বিরুদ্ধে লড়াই চলাকালে বেসামরিক নাগরিকদের হত্যা দায়ে এই প্রথমবারের মতো তারা ক্ষমা প্রার্থনা করেছে।
অষ্ট্রেলিয়ায় বার্ষিক দাবানল মৌসুম শুরুর আগেই একাধিক অগ্নিকান্ড শুরু হয়েছে।এ প্রেক্ষিতে নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী ক্রিস মিনস এক সংবাদ সম্মেলনে সকলকে উত্তপ্ত গ্রীস্মের জন্যে প্রস্তুত থাকতে বলেছেন।
রাতভর বৃষ্টিতে ভয়াবহ অবস্থা ভারতের সিকিমের। আকস্মিক বন্যায় সবই ভেসে গেছে। তবে সবচেয়ে উদ্বেগের ব্যাপার হলো তিস্তার থাবায় নিশ্চিহ্ন হয়ে গেছে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ। এর ফলে সিকিমের সাথে অবশিষ্ট ভারতের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত রাশিয়ার সেনাবাহিনীতে প্রায় ৩ লাখ ৩৫ হাজার সেনা নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রসায়নে এই বছরের নোবেল পুরস্কার জয়ীর নাম ঘোষণা হবে আজ। বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার সময় জানা যাবে পুুরস্কারবিজয়ীর নাম।
দেশের বিশাল অঞ্চলজুড়ে বড় আকারের ড্রোন মহড়া চালিয়েছে ইরানি সেনাবাহিনী। মহড়ায় অত্যাধুনিক গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন অংশগ্রহণ করেছে।
মাত্র ৪৮ ঘণ্টায় এক সরকারি হাসপাতালে ৩১ রোগীর মৃত্যুর পর সচেতন হয় সরকার। তাড়াতাড়ি করে ওই হাসপাতালে যান ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্য (এমপি)।
নাইজেরিয়ার একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন গর্ভবতী নারীও রয়েছেন।
ইউক্রেনের বিমান বাহিনী মঙ্গলবার বলেছে, তারা ২৯টি ড্রোন এবং একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এগুলো রাশিয়া রাতভর ইউক্রেনের অঞ্চলগুলোতে আক্রমণ করতে ব্যবহার করতো।
রাতভর বৃষ্টিতে ভয়াবহ অবস্থা ভারতের সিকিমের। আকস্মিক বন্যায় নিখোঁজ ২৩ ভারতীয় সেনা।বুধবার সকালেই উত্তর সিকিমের সিংতামের কাছে তিস্তার পানির স্রোতে সেনা ছাউনি ভেসে নিখোঁজ হয় ২৩ জন সেনা সদস্য।