ভারতে আফগান দূতাবাস সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আর দূতাবাসের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কূটনীতিবিদ ইউরোপ ও যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে আশ্রয় গ্রহণ করেছেন।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলে শুক্রবার পদত্যাগ করেছেন। দেশে ও বিদেশে নানা ফ্রন্টে তুমুল কোলাহলপূর্ণ অতিবাহিত করে তিনি তার দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি টানলেন।
জিম্বাবুয়ে একটি সোনার খনি ধসে ছয় জনের মৃত্যু হয়েছে। এসময় আটকা পড়েছেন আরও ১৫ জন। জিম্বাবুয়ের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
আফগানিস্তানের নতুন শাসকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে এবং এই অঞ্চলে একটি প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে তালেবানের সঙ্গে বৈঠক করেছে রাশিয়া।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ১০০ কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, সিটি পার্কসহ বিশাল এলাকা। এর ফলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে শহরটিতে। বাসিন্দাদের দ্রুত উচু এলাকায় আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
জালিয়াতির মামলায় অভিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার পেছানোর জন্য আবেদন খারিজ করেছেন আদালত। বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আপিল কোর্টের পাঁচ সদস্যের বিচারক বেঞ্চ এ আপিল খারিজ করে দেন। খবর এপি।
বাংলাদেশের জাহাজভাঙা শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকরা চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছেন। এ শিল্পে কর্মরতদের আয়ু বাংলাদেশের মানুষের জীবনকালের চেয়ে ২০ বছর কম। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) গবেষণা প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
ভারতের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী ও চরমপন্থীদের জন্য নিরাপদ ‘স্বর্গরাজ্য’ হয়ে উঠছে কানাডা, যা দিন দিন দুশ্চিন্তা বাড়িয়ে তুলছে নয়াদিল্লির। যুক্তরাষ্ট্রের থিঙ্কট্যাংক সংস্থা হাডসন ইনস্টিটিউটকে দেওয়া এক বক্তব্যে এই নালিশ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
পাকিস্তানে একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা হামলায় একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫২ জন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
প্রশান্ত মহাসাগরে ৩৭৫ বছর আগে হারিয়ে যাওয়া একটি মহাদেশের সন্ধান লাভের দাবি করেছেন ভূ-বিজ্ঞানীরা।
গম, চাল ও পেঁয়াজের পর ভারত এবার চিনি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে। আর এটি করা হচ্ছে দেশটিতে চিনির দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে।
চলতি ২০২৩ সালে ইউরোপ পাড়ি দেয়ার চেষ্টাকালে এখন পর্যন্ত ২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে অস্ত্র সরবরাহের প্রশ্নে মার্কিন সরকার দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে। মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন পলিটিকো এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
ফের অশান্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্যের আদিবাসী অধ্যুষিত অঞ্চল। এমন পরিস্থিতিতে শান্তি ফেরাতে ওই অঞ্চলে বিতর্কিত আফস্পা আইন বহাল রেখেছে মণিপুর সরকার।
নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১২ সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোটরবাইকে করে শত শত সশস্ত্র বিদ্রোহী সেনা সদস্যদের ওপর হামলা চালালে প্রাণহানির এই ঘটনা ঘটে।