যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের এম-১ আব্রামস ট্যাঙ্কের প্রথম চালান আগামী সপ্তাহে ইউক্রেনে পৌঁছবে। এসব অস্ত্র রাশিয়ার সৈন্যদের বিরুদ্ধে ধীর গতিতে লড়াই চালিয়ে যাওয়া কিয়েভের বাহিনীকে আরো শক্তিশালী করে তুলবে
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছেন।
আইনসভাগুলিতে ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষণ করতে সংববিধান সংশোধন করছে ভারত। বুধবার এই সংক্রান্ত বিলটি নিম্ন-কক্ষ লোকসভায় মাত্র দু‘জনের বিরোধিতায় বৃহস্পতিবার অনেক রাতে উচ্চ-কক্ষ রাজ্যসভায় পাশ হয়েছে কোনো বিরোধিতা ছাড়াই। তবে কবে থেকে এই আইন চালু হবে, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে।
ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ করা বন্ধ করে দিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ড। দেশটির প্রধানমন্ত্রী মাতেউজ মোরাভিকি এ তথ্য জানিয়েছেন। গতকাল (বুধবার) তিনি বলেন, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের পরিবর্তে পোল্যান্ড এখন থেকে নিজের নিরাপত্তার দিকে মনোযোগ দেবে।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় সৌদি আরব এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ বিষয়ে তিনি বলেন, প্রতিদিন আমরা আরও ঘনিষ্ঠ হচ্ছি। আশা করি, আমরা এমন এক জায়গায় পৌঁছাতে পারব যা ফিলিস্তিনিদের জীবনকে সহজ করবে।
আগামী বছরের ২৪ জানুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। চলতি বছরের নভেম্বরে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আগামী জানুয়ারিতে হবে বলে বৃহস্পতিবার ইসিপির এক বিবৃতিতে জানানো হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তেহরান ও রাশিয়া দীর্ঘদিন ধরেই সামরিক-রাজনৈতিক সহযোগিতা বজায় রেখেছে।
চন্দ্রপৃষ্ঠে ভারতের চন্দ্রযান-৩-এর সফল অবতরণের দিন ২৩ আগস্ট। ওই দিন ইসরোর বৈজ্ঞানিকরা অভিনন্দনের বন্যায় ভাসছিলেন, তখন ঝাড়খণ্ড রাজ্যের একটি সরকারি কারখানার কর্মী দীপক উপরারিয়া ইডলি (এক ধরনে পিঠা) বিক্রি করছিলেন।
এবার সুইজারল্যান্ডেও বোরকা নিষিদ্ধ করা হয়েছে। সমস্ত মুখঢাকা পোশাকও রয়েছে এই তালিকায়। এরূপ পোশাক পরলে দিতে হবে জরিমানা। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে মুসলিম সংগঠনগুলো।
চীনের পররাষ্ট্রমন্ত্রী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, একটি আন্তর্জাতিক জটিল পরিস্থিতির মুখে চীন ও রাশিয়াকে সহযোগিতা জোরদার করতে হবে।
আজারবাইজানের প্রেসিডেন্ট নাগোর্নো-কারাবাখের ওপর তার দেশের সার্বভৌমত্ব পুন:প্রতিষ্ঠা করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন।
কানাডায় খালিস্তানি নেতা হরদীপ সিংহ নিজ্জরকে হত্যার জেরে উত্তেজনা বাড়ছে দ্বি-পক্ষীয় কূটনীতিতে। এমন পরিস্থিতিতে কানাডার নাগরিকদের ভিসা দেয়ার ক্ষেত্রে বিধিনিষেধের সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্রী মন্ত্রণালয়।
ইরান, রাশিয়া, চীন ও তুরস্কের সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
নাগোরনো-কারাবাখে রুশ শান্তিরক্ষীদের গাড়িতে গুলি করা হয়েছে। এতে কয়েকজন শান্তিরক্ষী নিহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থা আর বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে বড় বিভক্তির দিকে এগোচ্ছে বিশ্ব।
ইরানে নারীদের ইসলামি পোশাক পরা নিশ্চিত করতে আরও কঠোর শাস্তির বিধান রেখে সংসদে বিল পাস করেছেন দেশটির আইনপ্রণেতারা। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) এ সম্পর্কিত একটি বিল তিন বছরের জন্য পরীক্ষামূলকভাবে অনুমোদন দিয়েছে ইরানি সংসদ।