পবিত্র আশুরার দিনে ইরাকের কারবালা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। শুক্রবার আশুরা পালনে হাজার হাজার শিয়া মুসলিম শহরটিতে জড়ো হয়েছিলেন। খবর ইরানের মেহের নিউজ এজেন্সির।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
পাকিস্তানে বর্তমানে ক্ষমতাসীন পিডিএম পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) জোট সরকার ক্ষমতা ছেড়ে দেওয়ার পর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন, সে বিষয়ক সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতের কাজ শেষ হয়েছে।
সিরিয়ায় তুরস্কের ড্রোন হামলায় কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) চার সদস্য মারা গেছে। স্থানীয় প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় চারজন নিখোঁজ রয়েছেন।
সৌদি আরব আরো ১২টি দেশের জন্য তাদের ই-ভিসা ব্যবস্থা চালু করেছে। এর ফলে মোট ১৯টি দেশ এই সুবিধা পাচ্ছে। নতুন ব্যবস্থার ফলে সংশ্লিষ্ট দেশের নাগরিকদের সৌদি আরব অবতরণ করার জন্য আর তাদের পাসপোর্টে ভিসা স্টিকারের প্রয়োজন পড়বে না।
রাশিয়ান ক্ষেপণাস্ত্র অ্যাপার্টমেন্ট ও নিরাপত্তা পরিষেবা ভবনে আঘাত করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার পর আবদোরাহমানে চিয়ানি নিজেকে দেশটির নতুন নেতা হিসেবে ঘোষণা করেছেন।
রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে রাশিয়ায় দেখা গেছে। সেন্ট পিটার্সবার্গে আফ্রিকা-রাশিয়া শীর্ষ সম্মেলনের সময় তোলা একটি ছবিতে তাকে দেখা যায়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়াচ্ছে। এইজন্য ডেঙ্গু ঠেকাতে সীমান্তে ভারতে আগত বাংলাদেশি পর্যটকদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার দাবি করেন তিনি।
আফ্রিকার দরিদ্রতম ছয়টি দেশে বিনামূল্যে গম দেওয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সিরিয়ার রাজধানী দামেস্কে একটি শিয়া মাজারের কাছে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে ২০ জনেরও বেশি মানুষ।
আরও এক মামলায় অভিযুক্ত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে এবার মার-এ-লাগোর অবকাশযাপন কেন্দ্রের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ মুছে ফেলার জন্য এক কর্মচারীকে চাপ প্রয়োগের অভিযোগ আনা হয়েছে।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে একটি হ্রদে নৌকা ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ থাকা আরও ৬ জনের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে দেশটির কোস্ট গার্ড।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্রগুলো দেখিয়েছেন দেশটির নেতা কিম জং–উন। শোইগুর নেতৃত্বে উত্তর কোরিয়া সফরে রয়েছে রাশিয়ার একটি প্রতিনিধিদল। গতকাল বুধবার সেখানে ক্ষেপণাস্ত্রগুলো দেখানো হয়।
পশ্চিমা গণমাধ্যমসহ সবার জন্য ঝিনজিয়াং উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন চীনা কর্মকর্তারা। সেখানকার পরিস্থিতি দেখতে আগ্রহী এমন যে কাউকে সাদরে গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান নেতৃবন্দের সাথে এক শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন।