গত বছর (২০২২) বিশ্বজুড়ে তীব্র খাদ্যসংকটে ভুগেছে অন্তত ৭৩ কোটি ৫০ লাখ মানুষ, যা করোনা মহামারীর আগের সময়ের তুলনায় ১২ কোটি বেশি।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
যমুনা নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় ভারতের রাজধানী দিল্লির হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যমুনার পানি বৃদ্ধির পরিমাণ। এরইমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদীর পানি।
পাকিস্তান থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে ইরাক। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পাকিস্তানি যুদ্ধবিমান ক্রয়কারী পঞ্চম দেশ হবে ইরাক। রোববার পাকিস্তানের একটি পত্রিকা এ খবর প্রকাশ করে।
ভারতের রাজস্থান রাজ্যের বৃহত্তম সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের পর অন্তত ১৮ জন এক চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়েছেন। তাঁদের সবার ছানি অপারেশন করা হয়েছিল।
ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর একজন সিনিয়র জেনারেল নিহত হয়েছেন। নিহত ওই রুশ জেনারেলের নাম লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ।
ইরানের নারীরা অবশেষে গ্যালারিতে বসে খেলা দেখার অনুমতি পাচ্ছেন। ইরানের নারীদের স্টেডিয়ামে বসে ম্যাচ উপভোগের খুব একটা সুযোগ ছিল না; কিন্তু আগামী মৌসুম থেকে তাদের ওপর সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।
সামরিক জোট ন্যাটোর এশিয়া মহাদেশে বিস্তারের প্রচেষ্টা শক্ত হাতে মোকাবিলার প্রতিজ্ঞা করেছে চীন। ন্যাটোর প্রজ্ঞাপনে চীনকে জোটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করার প্রতিক্রিয়ায় বেইজিং এ কথা জানায়।
গুরুতর বর্ণবাদী অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় আর্জেন্টিনার ৯ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন রাজধানী বুয়েন্স এইরেসের একটি আদালত।
সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রেক্ষাপটে ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। এতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানকে ধর্মীয় বিদ্বেষ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেতে বলা হয়েছে।
পৃথিবীর অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক মিলান কুন্ডেরা আর নেই। ফ্রান্সের রাজধানী প্যারিসে ৯৪ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। বুধবার মোরাভিয়ান লাইব্রেরির মুখপাত্র আন্না এমরাজোভা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেশী দেশ ফিনল্যান্ডের পথ ধরে এবার সুইডেনও যোগ দিতে চলেছে নেটোতে। তুরস্কের প্রেসিডেন্ট সুইডেনের ব্যাপারে তার দেশের আপত্তি তুলে নেয়ার পর এই সামরিক জোটে যোগ দেয়ার পথ খুলে গেল সুইডেনের জন্য।
পাকিস্তানের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার ভোরের দিকের এই হামলায় অন্তত চার সৈন্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ সৈন্য।
পাকিস্তানে একটি বাড়িতে আগুনের ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন শিশু ও তিনজন নারী রয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় মাত্র একজন বেঁচে গেছেন।
উত্তর কোরিয়া একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির আকাশসীমা লঙ্ঘন করা যুক্তরাষ্ট্রের গুপ্তচর বিমান পিয়ংইয়ং গুলি করে ভূপাতিত করার হুমকি দেওয়ার কয়েকদিন পর তারা এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনায় দেখা যাচ্ছে আবারো বড় সংখ্যক আসনে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে।
মাত্র সাত-আট মাস আগেকার কথা। দিল্লির উপকণ্ঠে গ্রেটার নয়ডার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে চাষীরা ট্রাক্টর বোঝাই করে টমেটো এনে রাস্তাতেই উপুড় করে ফেলে দিচ্ছিলেন – গাড়ির চাকায় থেঁতলে লালে লাল হয়ে উঠছিল আগ্রা অভিমুখী সেই রাজপথ!