সুইডিশ রাজধানীতে পবিত্র কোরআন অবমাননা করা এবং পোড়ানোর ফলে সুইডেনের মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগদানের সম্ভাবনা শেষ করে দিয়েছে। সুইডেন কোনোভাবেই তুরস্ককে ভেটো প্রদান না করতে রাজি করাতে পারেনি।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বিশ্ব
সৌদি আরব, রাশিয়া এবং আলজেরিয়ার উৎপাদন কমানোর সর্বশেষ সিদ্ধান্তে সমর্থন জানিয়েছে জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের জ্বালানি ও তেল মন্ত্রীরা।
উত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গিদের সাথে সংঘর্ষ এবং আত্মঘাতী গাড়ি বোমা হামলায় সেনাবাহিনীর একজন মেজরসহ অন্তত চার সেনা নিহত হয়েছে।
রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী যৌথভাবে আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে। এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সিরিয়ার আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের মুম্বাই শহর। বাণিজ্যনগরীতে ইতোমধ্যে কমলা সতর্কতা জারি করেছে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি)।
রহস্যে ঘেরা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সাবমেরিন টাইটানের মর্মান্তিক দুর্ঘটনার পর সব ধরনের কার্যক্রম স্থগিত করেছে মার্কিন প্রতিষ্ঠান ওশানগেট।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে প্রায় ২ লাখ শিশু নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘আমরা জানি না, কোথায় আছে এই দুই লাখ শিশু।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আরও ৬টি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি মামলা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনের আওতায়। গত ৯ মে পাকিস্তানের সামরিক বাহিনীর জেনারেলের সদর দপ্তরে হামলার কারণে এসব মামলা করা হয়েছে।
‘সংখ্যাগরিষ্ঠর বেঁধে দেওয়া নৈতিকতার' মাপকাঠিতে সংখ্যালঘুদের অধিকার কেড়ে নেওয়া যায় না – এই যুক্তি দেখিয়ে ভারতে প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডের (ইউসিসি) তীব্র বিরোধিতা করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।
বেলারুশের প্রেসডেন্ট লুকাশেঙ্কো মঙ্গলবার বলেছেন, ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এখনও রাশিয়ায় আছেন।
কানাডার সরকার ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিজ্ঞাপন কেনা বন্ধ করবে। হেরিটেজ মন্ত্রী পাবলো রদ্রিগেজ বুধবার ঘোষণা করেছেন, একটি নতুন মিডিয়া ক্ষতিপূরণ আইন নিয়ে টেক জায়ান্টদের সাথে দ্বন্ধের মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়।
অধিকৃত পশ্চিম তীরের জেনিন উদ্বাস্তু শিবিরে ইসরাইলের আক্রমণ যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে জাতিসঙ্ঘ বিশেষজ্ঞরা বুধবার জানিয়েছেন।
সুইডিশ রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের সামনে পবিত্র ঈদুল আজহার দিনে প্রকাশ্যে কোরআন শরিফে যিনি আগুন দিলেন তিনি এক ইরাকি বংশোদ্ভূত ব্যক্তি।
ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ শহরের একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং দেশটির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা নিয়ে সামরিক ও জ্বালানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
পাকিস্তানের লাহোরে রেকর্ড ভাঙা বৃষ্টিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। বুধবার দেশটির দ্বিতীয় বৃহত্তম এ শহরে ২৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৩০ বছরের মধ্যে রেকর্ড।