পঞ্চায়েত নির্বাচনের প্রচারণায় উত্তরবঙ্গ সফরে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বিশ্ব
আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে এ বছর হজের খুতবা দিয়েছেন কাবা শরীফের ইমাম ও সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ।
জাতিসঙ্ঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের সাথে যুক্ত কোনো বাহিনী তাদের সাথে যুক্ত নয়।সোমবার (২৬ জুন) নিউইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সেন্টমার্টিন দ্বীপ নেয়ার বিষয়ে কখনোই বাংলাদেশের সাথে কোন ধরনের আলোচনা হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
মস্কোর সামরিক অধিনায়কদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল রাশিয়ার যে ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ, সেটি ভেঙ্গে দেয়া হচ্ছে।
জাপানের এক বিশিষ্ঠ কাবুকি অভিনেতাকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। তার মায়ের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
সিডনির জনপ্রিয় বন্ডি এলাকায় মঙ্গলবার অপরাধী চক্রের বন্দুক হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। এ নগরীর অপরাধ জগতের ‘প্রধান হোতার’ ওপর এ হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াগনারের বিদ্রোহের পর এই গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগে বলেছেন যে, তারা “রাশিয়াকে রক্তক্ষয়ী সহিংসতার মাধ্যমে একটি শ্বাসরুদ্ধকর অবস্থায় দেখতে চেয়েছিলেন"।
জাপান, তাইওয়ানসহ এশিয়ার আকাশে চীন নজরদারি বেলুন উড়িয়েছে বলে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে বিবিসি বলেছে।
পাকিস্তান সেনাবাহিনীর তিন উচ্চপদের কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গত মাসে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে চালানো সহিংসতা থেকে সামরিক স্থাপনা রক্ষায় ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘পরমাণু যুদ্ধের’ হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত গণসমাবেশে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে ‘প্রতিশোধ যুদ্ধের’ ঘোষণা দিয়েছে লাখো মানুষ।
রাশিয়ার ‘স্থিতিশীলতা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে’ জানিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে জাতিকে একতাবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন।
যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক এমকিউ-নাইন বি র্যাপার ড্রোন কেনায় সম্মতি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্কিন সফরে এই নিয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
গত সপ্তাহে মার্কিন টিভি নেটওয়ার্ক সিএনএনের সাথে এক সাক্ষাৎকারে বারাক ওবামা বলেন ভারতে সংখ্যালঘু সম্প্রদায়গুলোর অধিকার রক্ষা করা না হলে দেশটি ভেঙে যেতে পারে।
রাশিয়ায় ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের বিদ্রোহ অবসানের একদিন পর দেশটির সরকারি টিভিতে প্রথমবারের মত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে দেখা গেছে।
ভারত বলছে, তারা ভিয়েতনামকে যুদ্ধজাহাজ দেবে, যা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরো দৃঢ় হওয়ার সর্বশেষ ইঙ্গিত।