আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীন সফর করছেন রোববার থেকে। আশা করা হচ্ছে যে, এ সফর বিশ্বের এই দুই শক্তিধর দেশের মধ্যে বরফ গলাতে সহায়তা করবে।
- মার্কিন অবরোধ মানবে না ইরান, সব উপায়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি
- * * * *
- ইসরায়েলে সরকার গঠনে তৃতীয় দফায় বৈঠকে নেতানিয়াহু ও আইজেনকোটের দল
- * * * *
- চাকরি থেকে সম্ভাব্য ছাঁটাই মোকাবিলায় রেডিট ব্যবহারকারীর পরামর্শ
- * * * *
- কোষ্ঠকাঠিন্য দূর ও হজমশক্তি বাড়াতে দৈনিক যেসব খাবার খাবেন
- * * * *
- আইএসপিএস কোড প্রতিপালন করায় সন্তুষ্ট ইউএস কোস্টগার্ড টিম
- * * * *
বিশ্ব
ভারতে প্রচণ্ড তাপদাহে মৃত্যু হয়েছে প্রায় একশ জনের। দেশটির কর্মকর্তারা রোববার জানান, দেশটির সবচেয়ে জনবহুল দুই রাজ্য উত্তরপ্রদেশ ও বিহারে গত কয়েকদিনে প্রবল তাপদাহের কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
ক্যালিফোর্নিয়া উপসাগরে রোববার ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এমন তথ্য জানিয়েছে।
আগামী ২০৫০ সালের মধ্যে ‘তেল-গ্যাস শূন্য’ হবে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। পরিবেশ বাঁচাতে এই উদ্যোগ নিয়েছে দেশটি। এ জন্য নতুন একটি জলবায়ু বিলের পক্ষে রায় দিয়েছেন সুইজারল্যান্ডের সাধারণ মানুষ।
দাসত্ব থেকে আফ্রিকানদের মুক্তির দিনের (জুনেটিনথ) উৎসবে বন্দুক হামলায় একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ২২ জন। পুলিশ জানিয়েছে, ইলিনয় রাজ্যের শান্তিপূর্ণ উদযাপন গোলাগুলির কারণে জীবনঘাতী হয়ে ওঠে।
ইন্দোনেশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, রোববার (১৮ জুন) সেদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৯ জুন।
সৌদি আরবের আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ২৮ জুন দেশটিতে পবিত্র পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে শুরু হওয়া সহিংসতায় বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সাথে সশস্ত্র জনতার সংঘর্ষ চলছে, সরকারি সম্পত্তি ও কর্মকর্তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চরম উত্তেজনার এক সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনে দু’দিনের এক আলোচনা শুরু করেছেন।
ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় বোহোল প্রদেশের কাছে একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ফেরিটিতে থাকা ৬৫ জন যাত্রী এবং ৫৫ ক্রুসহ ১২০ আরোহীর সবাইকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন রাশিয়া সফররত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।
এ পর্যন্ত ১১ লাখেরও বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আল-বিজাভি শনিবার (১৭ জুন) এ তথ্য জানিয়েছেন।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্রান্দে দো সুল রাজ্যে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ২০ জন।
তীব্র তাপপ্রবাহের জেরে ভারতের দুই রাজ্যে গত তিন দিন ৯৮ জনের মৃত্যু হয়েছে। এই দুই রাজ্য হল- উত্তরপ্রদেশ ও বিহারে। এর মধ্যে উত্তরপ্রদেশের মৃতের সংখ্যা ৫৪। আর বিহারে ৪৪।
স্থানীয় গণমাধ্যমে এই খবর উঠে এসেছে।
সৌদি আরবের প্রথম নারী নভোচারী হিসেবে মহাকাশে পৌঁছে ইতিহাস সৃষ্টিকারী গবেষক রায়ানাহ বার্নাবি স্বদেশে ফিরেছেন। শনিবার সকালে তিনিসহ আলী আলকারনি, মরিয়ম ফারদৌস ও আলী আল-গামদি কিংডমে ফিরেছেন।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তার দেশের সামরিক বাহিনীর জন্য ট্যাংক এবং মর্টার ও ভারী কামানের মতো গোলাবার্ষণের অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন।