বিশ্ব

বৈরী দেশগুলোতে তেল রফতানিতে নিষেধাজ্ঞা রাশিয়ার

বৈরী দেশগুলোতে তেল রফতানিতে নিষেধাজ্ঞা রাশিয়ার

রাশিয়ার তেলের দাম বেঁধে দেয়া দেশগুলোতে তেল বিক্রি নিষিদ্ধ করে একটি ডিক্রি জারি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে রুশ হামলার প্রেক্ষাপটে পাশ্চাত্যের দেশগুলো তেলের মূল্য বেঁধে দিয়েছিল। এর জবাবে ওইসব দেশ ও কোম্পানির কাছে তেল বিক্রিই নিষিদ্ধ করে দিলো রাশিয়া।

ভারতে পুতিনের সমালোচক রুশ এমপি-র রহস্যময় মৃত্যু

ভারতে পুতিনের সমালোচক রুশ এমপি-র রহস্যময় মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার ছোট শহর রায়গড়াতে রাশিয়ার একজন এমপি-র রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয়েছে, যিনি প্রেসিডেন্ট পুতিনের সমালোচক বলে পরিচিত ছিলেন।  

পশ্চিম আফ্রিকায় মাইন বিষ্ফোরণে ১০ জন বাসযাত্রী নিহত

পশ্চিম আফ্রিকায় মাইন বিষ্ফোরণে ১০ জন বাসযাত্রী নিহত

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে রাস্তার উপর রাখা একটি মাইন চলন্ত বাসের ধাক্কায় বিষ্ফোরিত হলে, অন্তত ১০ যাত্রীর প্রাণহানি ঘটে।  সোমবার আঞ্চলিক গভর্ণর কর্নেল হুবার্ট ইয়ামিওগো এ কথা জানান। খবর এএফপি’র।

কসোভো উত্তেজনায় ‘সর্বোচ্চ’ সতর্ক অবস্থায় সার্বিয়ার সৈন্যরা

কসোভো উত্তেজনায় ‘সর্বোচ্চ’ সতর্ক অবস্থায় সার্বিয়ার সৈন্যরা

সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী মিলোস ভুসেভিক সোমবার সন্ধ্যায় বলেছেন, দেশটি সশস্ত্র বাহিনীকে ‘সর্বোচ্চ’ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

জানুয়ারি থেকে সারা বিশ্বের জন্য খুলছে চীন

জানুয়ারি থেকে সারা বিশ্বের জন্য খুলছে চীন

চীনের কর্মকর্তারা বলছেন, ৮ই জানুয়ারি থেকে দেশটিতে ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিন বাতিল করা হবে। দেশটিতে জিরো-কোভিড নীতি থেকে সরে আসার পর সবচেয়ে বড় পরিবর্তন এটি।

বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা চালানোয় ইউক্রেনকে দায়ী মস্কোর

বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা চালানোয় ইউক্রেনকে দায়ী মস্কোর

মস্কো সোমবার বলেছে, তারা ইউক্রেনের নতুন এক ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে। তাদের যৌথ সীমান্ত থেকে কয়েকশ’ কিলোমিটার দূরে অবস্থিত একটি সামরিক বিমান ঘাঁটিতে কিয়েভ এ হামলার চেষ্টা চালায়। 

ফিলিপাইনে বন্যায় ১৩ জনের প্রাণহানি, নিখোঁজ ২৩

ফিলিপাইনে বন্যায় ১৩ জনের প্রাণহানি, নিখোঁজ ২৩

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে তুমুল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে এখনো নিখোঁজ ২৩ জনের সন্ধান পাওয়া যায়নি। তাদের খুঁজে পেতে অভিযান অব্যাহত রয়েছেছে।

সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট লী’কে ক্ষমা করেছে দ. কোরিয়া

সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট লী’কে ক্ষমা করেছে দ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ার আইনমন্ত্রী বলেছেন, দেশের সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট লী মিউং-বাক মঙ্গলবার প্রেসিডেন্টের ক্ষমা লাভ করেছেন। দুর্নীতির দায়ে দেওয়া তার ১৭ বছরের সাজা কমিয়ে তাকে ক্ষমা করা হলো। খবর এএফপি’র।

ইন্দোনেশিয়ার সৈকতে আরও ১৮৩ রোহিঙ্গার অবতরণ

ইন্দোনেশিয়ার সৈকতে আরও ১৮৩ রোহিঙ্গার অবতরণ

দুই দিনের মধ্যে রোহিঙ্গাদের আরেকটি দল কয়েক সপ্তাহ সাগরে ভেসে বেড়ানোর পর সোমবার ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশের একটি সৈকতে অবতরণ করেছে। বিষয়টি সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেন।

সু চির সব অভিযোগের রায় আগামী শুক্রবার

সু চির সব অভিযোগের রায় আগামী শুক্রবার

মিয়ানমারের জান্তা সরকারের আদালত কারাবন্দী নেত্রী অং সান সু চির বিরুদ্ধে আনা অবশিষ্ট পাঁচ অভিযোগের মামলার রায় দিতে যাচ্ছে। আগামী শুক্রবার এ রায় দেওয়া হবে বলে আইনসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

তুষারঝড়ে বিধ্বস্ত আমেরিকা, মৃত বেড়ে ৫০

তুষারঝড়ে বিধ্বস্ত আমেরিকা, মৃত বেড়ে ৫০

ক্রমে প্রাণঘাতী হয়ে উঠছে আমেরিকার পরিস্থিতি। ‘সাইক্লোন বোমা’ বা তুষারঝড়ে বিধ্বস্ত গোটা দেশ। এমনকি উত্তর আমেরিকা মহাদেশের একটি বিস্তীর্ণ অংশ প্রবল ঠাণ্ডায় প্রায় জমে গেছে।

জাপানে ভারী তুষারপাতে নিহত ১৭

জাপানে ভারী তুষারপাতে নিহত ১৭

জাপানে ভারী তুষারপাতে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও ৯০ জনের বেশি মানুষ।এছাড়াও হাজার হাজার বাড়িঘরে বিদ্যুৎ নেই বলেও সোমবার জানিয়েছে জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।

দক্ষিণ কোরিয়ার রাজধানীর কাছে উত্তর কোরিয়ার ড্রোন

দক্ষিণ কোরিয়ার রাজধানীর কাছে উত্তর কোরিয়ার ড্রোন

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তাদের পারস্পরিক সীমান্ত বরাবর পাঁচটি ড্রোন উড়িয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

শীতে কাঁপছে দিল্লি সহ উত্তর ভারত

শীতে কাঁপছে দিল্লি সহ উত্তর ভারত

দিল্লি, পাঞ্জাব, হরিয়ানায় তাপমাত্রা এখন তিন থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে এই শীত।দিল্লি-সহ গোটা উত্তর ভারত জুড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। বড়দিনে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল পাঁচ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।

রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলায় নিহত ৩

রাশিয়ার বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলায় নিহত ৩

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ রাশিয়ার ইংঙ্গেলস ঘাঁটিতে হামলার সময় হামলাকারী ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয় কিন্তু এর ধ্বংসাবশেষের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে তিনজন কারিগরি স্টাফের মৃত্যু হয়।