বিশ্ব

স্কার্ফ পরার অধিকার প্রশ্নে গণভোটের প্রস্তাব এরদোগানের

স্কার্ফ পরার অধিকার প্রশ্নে গণভোটের প্রস্তাব এরদোগানের

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নারীদের হেডস্কার্ফ পরার অধিকার নিশ্চিত করার ব্যাপারে দেশব্যাপী গণভোটের প্রস্তাব দিয়েছেন।

চীনে তৃতীয় মেয়াদে নির্বাচিত হলেন শি জিনপিং

চীনে তৃতীয় মেয়াদে নির্বাচিত হলেন শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপী কংগ্রেসে নতুন মেয়াদে শীর্ষ পদে উঠে এসেছেন। রোববার কমিউনিস্ট পার্টির কর্মকর্তারা এএফপি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। সপ্তাহব্যাপী কংগ্রেসের পর তৃতীয় মেয়াদে তিনি চীনের নেতা নির্বাচিত হলেন।

দুর্ভিক্ষের খুব কাছাকাছি সোমালিয়া : ডব্লিউএফপি

দুর্ভিক্ষের খুব কাছাকাছি সোমালিয়া : ডব্লিউএফপি

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) বা জাতিসঙ্ঘের খাদ্য কর্মসূচি শুক্রবার সতর্ক করে দিয়ে বলেছে, সোমালিয়ায় দুর্ভিক্ষ প্রায় আসন্ন এবং দেশটিতে দলে দলে মানুষ মারা যেতে শুরু করাটা এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।

বন্যায় কৃষিক্ষেত্রের ব্যাপক ক্ষতি অস্ট্রেলিয়ায়, দাম বেড়েছে খাদ্যের

বন্যায় কৃষিক্ষেত্রের ব্যাপক ক্ষতি অস্ট্রেলিয়ায়, দাম বেড়েছে খাদ্যের

অস্ট্রেলিয়া সতর্ক করেছে যে ব্যাপক বন্যা জীবনযাত্রার ব্যয়ের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। কর্মকর্তারা বলেছেন যে আগামী ছয় মাসে ফল ও সবজির দাম ৮ শতাংশেরও বেশি বাড়বে। শনিবার অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে আরো ঝড়ের আঘাতে হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে।

তুরস্কে ইরানের গ্যাস রফতানি বাড়াতে বসতে পারে নতুন পাইপলাইন

তুরস্কে ইরানের গ্যাস রফতানি বাড়াতে বসতে পারে নতুন পাইপলাইন

ইরান থেকে তুরস্কে গ্যাস রফতানির পরিমাণ বাড়ানোর জন্য দু’দেশের মধ্যে একটি নতুন পাইপলাইন স্থাপনের ব্যাপারে আলোচনা করেছে তেহরান ও আঙ্কারা। ইরানের তেল মন্ত্রণালয়ের বার্তা সংস্থা ‘শানা’ এ খবর জানিয়ে বলেছে, পাইপলাইন স্থাপনের ব্যাপারে আঙ্কারায় দু’দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

খেরসন ত্যাগ করতে নাগরিকদের প্রতি আহ্বান রুশ কর্তৃপক্ষের

খেরসন ত্যাগ করতে নাগরিকদের প্রতি আহ্বান রুশ কর্তৃপক্ষের

ইউক্রেনের খেরসন দখল করা রুশ কর্তৃপক্ষ বেসামরিক নাগরিকদেরকে অবিলম্বে নগরী ত্যাগ করার আহ্বান জানিয়েছে। নগরীটি পুনঃদখল করতে ইউক্রেনের বাহিনী চেষ্টা চালানোর প্রেক্ষাপটে এই আহ্বান জানানো হলো।

সাবেক চীনা নেতা হু জিনতাওকে কংগ্রেস থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে

সাবেক চীনা নেতা হু জিনতাওকে কংগ্রেস থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে

চীনা কম্যুনিস্ট পার্টি কংগ্রেসের শেষ দিনে বেইজিংয়ের গ্রেট হলে নাটকীয় এক ঘটনা ঘটেছে। হঠাৎ করেই দুজন কর্মকর্তা এসে সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে সভাকক্ষ থেকে বের নিয়ে যায়।

পাকিস্তানের সেনা প্রধানের অবসরের ঘোষণা

পাকিস্তানের সেনা প্রধানের অবসরের ঘোষণা

পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া অবসরের ঘোষণা দিয়েছেন। আগামী পাঁচ সপ্তাহের মধ্যে তিনি অবসর নেবেন এবং এর কোনো বিকল্প চাইছেন না তিনি।

আবারো ব্রিটিশ প্রধানমন্ত্রী হবেন বরিস?

আবারো ব্রিটিশ প্রধানমন্ত্রী হবেন বরিস?

ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বরিস জনসন। সময়ের সাথে সাথে তার সম্ভাবনাও বাড়ছে। তবে তার সহকর্মীরা বিষয়টি নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন। তাদের মতে, বরিস দেশকে নতুন বিশৃঙ্খলার দিকে ঠেলে দিবেন।

কতোটা ভয়ঙ্কর হতে পারে ‘সিত্রাং’

কতোটা ভয়ঙ্কর হতে পারে ‘সিত্রাং’

ক্রমশ শক্তি বাড়াচ্ছে উত্তাল আন্দামান সাগরে সৃষ্টি হতে যাওয়া সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। ইতোমধ্যে এটি নিম্নচাপে পরিণত হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড়ের অভিমুখ ঠিক কোনদিকে হবে, সেটি না জানা গেলেও আবহাওয়াবিদরা বলছেন, এটি উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে আন্দামান সাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ ঠিক কোনদিকে হবে, তা এখনও জানা যায়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে এটি আছড়ে পড়তে পারে।

যুদ্ধের প্রয়োজন নেই : বেলারুশ প্রেসিডেন্ট

যুদ্ধের প্রয়োজন নেই : বেলারুশ প্রেসিডেন্ট

বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো শুক্রবার জোরদিয়ে বলেছেন, মিনস্ক ইউক্রেন প্রবেশের প্রস্তুতি নিচ্ছে না। দেশটির পশ্চিমাঞ্চলে একটি সামরিক কেন্দ্রে ড্রোন পরিদর্শনকালে তিনি এমন কথা বলেন।