মহামারির মতো কলেরা ছড়িয়ে পড়েছে সিরিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ আলেপ্পোয়। এতে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
বিশ্ব
ভারতে অশোক গেহলটকে কংগ্রেস সভাপতি করতে গিয়ে রাজস্থানে সরকারের সঙ্কট ডেকে এনেছে গান্ধী পরিবার।
ইউক্রেন আগ্রাসনের অংশ হিসেবে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করলে, এর ‘ভয়াবহ’ পরিণতির ব্যাপারে যুক্তরাষ্ট্র মস্কোকে একান্তভাবে সতর্ক করে দিয়েছে।যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
বিশ্বখ্যাত আলেম শায়খ আল্লামা ইউসুফ আল কারজাভি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।সোমবার আলআরাবিয়া ও আলজাজিরা আরবি তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
রুশ কর্মকর্তারা বলছেন, মধ্য রাশিয়ার একটি স্কুলে একজন বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জন নিহত ও ২১ জন আহত হয়েছে।নিহতদের মধ্যে ইজেভস্ক শহরের প্রায় ১০০০ শিক্ষার্থীর এই স্কুলে সাতটি শিশু রয়েছে।
ফিলিপিন্সের প্রধান দ্বীপে টাইফুন নোরু আঘাত হানার পর পাঁচজন উদ্ধারকর্মী নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে একজন।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র বিগত পাঁচ বছরের মধ্যে এই প্রথম সোমবার কোরীয় উপদ্বীপের কাছে তাদের যৌথ নৌ মহড়া শুরু করেছে।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় কর্মকর্তা নিহত হয়েছেন। এক মাসের মধ্যে এটি দ্বিতীয় ভয়াবহ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা।সামরিক সূত্র সোমবার এ কথা জানিয়েছে।খবর এএফপি’র।
করোনাভাইরাস মহামারী কারণে পাঁচ মাস বন্ধ থাকার পর উত্তর কোরিয়া ও চীনে আবারো মালবাহী ট্রেন চালু হয়েছে।উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাত ‘জ্বালানি নিরাপত্তা’ চুক্তির অংশ হিসেবে জার্মানিকে প্রাকৃতিক গ্যাস এবং ডিজেল সরবরাহে সম্মত হয়েছে।
অর্থনৈতিক সংকটের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। রবিবার একটি টুইট বার্তায় তিনি এমনটি জানান।
পাঁচ বছর স্ব-আরোপিত নির্বাসনে থাকার পর পাকিস্তানে ফিরে দেশটির অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ইসহাক দার।
ভারতে এবার সঙ্কটে পড়েছে রাজস্থান রাজ্যের কংগ্রেস সরকার। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের অনুগামী হিসেবে পরিচিত ৯২ জন বিধায়ক হঠাৎ করেই বিধানসভার স্পিকার সিপি জোশীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ইতালির পার্লামেন্ট নির্বাচনে উগ্র ডানপন্থী ব্রাদার্স অব ইতালি পার্টি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের পথে রয়েছে। আর এর মাধ্যমে দলটির নেতা জর্জা মেলোনি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হতে চলেছেন।
চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ানের ‘স্বাধীনতা’র প্রতি যেকোনো বিদেশী সমর্থনকে কঠিন হাতে মোকাবিলার করার ঘোষণা দিয়েছে বেইজিং।
সৌদি বাদশাহ সালমান এক রাজকীয় আদেশ জারি করে হালা আল-তুয়াইজরিকে মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।