নেদারল্যান্ডসে ইনভিক্টাস গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি বললেন, গোটা বিশ্ব একসাথে ইউক্রেনের সাথে আছে। তিনি বলেন, ‘আপনারা জানেন আমরা আপনাদের সাথে আছি। গোটা বিশ্ব একসাথে আপনাদের সাথে আছে।’
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
মারিউপোলে ইউক্রেনের সৈন্যদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে রাশিয়া বলেছে, যারা অস্ত্র সমর্পণ করবে তাদের জীবনের নিশ্চয়তা দেয়া হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই বলেছেন, মারিউপোলে ইউক্রেনের যোদ্ধাদের নিশ্চিহ্ন করার অর্থ হলো আলোচনার সমাপ্তি টেনে দেয়া।
যুদ্ধে ইউক্রেনের ২৩ হাজার ৩৬৭ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ চলমান যুদ্ধে ইউক্রেনের সামরিক ক্ষয়ক্ষতিরও একটি হিসাব তুলে ধরেছেন। খবর স্পুতনিক নিউজের।
পাকিস্তানের সীমান্ত থেকে আফগানিস্তানের কুনার প্রদেশের শেলটন বিভাগে চালানো রকেট হামলার তীব্র নিন্দা জানিয়েছে তালেবান।
রাশিয়া ইউক্রেনের দোনবাস প্রদেশে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। যে কোনো সময় তারা পুরো দোনবাস দখল করার জন্য হামলে পড়বে, এমন শঙ্কাই করছে ইউক্রেনের কর্মকর্তারা ও পশ্চিমা দেশগুলো।
ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক বিকট বিস্ফোরণের কথা জানিয়েছেন ওই শহরের মেয়র। ক্ষেপণাস্ত্র হামলার কারণে এমন বিকট শব্দের সৃষ্টি হয়। শনিবারের ওই হামলায় বেশ কয়েকজন ব্যক্তি হতাহত হয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।
আজভ সাগরতীরের ব্যস্ত বন্দর শহর মারিউপোল গত সাত সপ্তাহ ধরে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যেকার এক তিক্ত লড়াইয়ের কেন্দ্রস্থল।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি শহরটিকে 'এই যুদ্ধের কেন্দ্রবিন্দু' বলে বর্ণনা করেছেন।ইউক্রেনের সৈন্যরা অনেক চেষ্টা করেও অবরোধ ভেদ করতে ব্যর্থ হয়েছে।
পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক বিধানসভায় পিটিআই ও পিএমএল-এনের এমপিদের মধ্যে হট্টগোল হয়েছে। শনিবার পাঞ্জাবের প্রাদেশিক বিধানসভায় এ হট্টগোল হয় বলে জানিয়েছে ডন।
জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান বলেছেন যে ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরে মানুষজন ‘অনাহারে মারা যাচ্ছে’। সামনের সপ্তাহগুলোতে রাশিয়া তাদের আক্রমণ জোরদার করলে দেশটির মানবিক সঙ্কটের আরো অবনতি হবে বলেও ভবিষ্যদ্বাণী করেন তিনি।
আফগানিস্তান সীমান্তে সন্দেহভাজন উগ্রবাদীদের অতর্কিত হামলায় পাকিস্তানের অন্তত সাত সেনা সদস্য নিহত হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
বিরোধীরা ৫, বিজেপি ০। ভারতে ৫ কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল গেরুয়া শিবিরকে বেশ ভালোমতোই ধাক্কা দিল। ৪ বিধানসভা এবং ১টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে খাতা পর্যন্ত খুলতে পারল না বিজেপি বা তাদের জোটসঙ্গীরা।
বার্লিন থেকে ভারি অস্ত্র পাচ্ছে না কিয়েভের এই অভিযোগের মধ্যে জার্মান সরকার শুক্রবার বলেছে, তারা ইউক্রেনের জন্য ১শ’ কোটি ইউরোর বেশী মূল্যের অস্ত্র সহায়তা দেয়ার পরিকল্পনা করছে। এই তহবিল চলতি বছরের সম্পূরক বাজেটে সংযুক্ত হবে।
ভারতের উচ্চ আদালত এক নারীর আবেদনে সাড়া দিয়ে জানিয়েছেন, ১৫ দিনের জন্য ওই নারীর স্বামীকে প্যারোলে মুক্তি দেয়া হবে। ওই সময়ের জন্য গর্ভধারণের সুযোগ দেয়া হবে তাকে। আদালত মনে করেন, এটা তার অধিকার। এই অধিকার থেকে কোনো নারীকে আইন বঞ্চিত করতে পারে না।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, রাশিয়া তাদের আগ্রাসনে হোঁচট-খাওয়ার পর হতাশা থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস একই ধরনের মন্তব্য করেন।
বুচায় নিহত অধিকাংশ মানুষই বন্দুকের গুলিতে প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের রাজধানীর কাছে অবস্থিত শহরটি সম্প্রতি রুশ বাহিনীর কাছ থেকে পুনরূদ্ধার করার দাবি করা হয়েছে। শুক্রবার এ অঞ্চলের পুলিশ প্রধান একথা জানিয়েছেন।
রাশিয়ার আগ্রাসনের পর থেকে ৫০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। শুক্রবার (১৫ এপ্রিল)ইউএনএইচসিআর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।