ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাটরস্ক শহরে রুশ বাহিনীর বিরুদ্ধে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ করেছেন এক ইউক্রেনীয় কর্মকর্তা।সোমবার এক ফেসবুক পোস্টে শহরটির পুলিশ প্রধান অলেক্সাই বিলোচিতিস্কি এই অভিযোগ করেন।
- জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
- * * * *
- সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ
- * * * *
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- * * * *
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের তালিকায় পঞ্চম
- * * * *
- চট্টগ্রামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- * * * *
বিশ্ব
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন. বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ইসলামোফোবিয়া বন্ধে মুসলিম দেশগুলো কিছুই করতে পারেনি।
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক তৃনমূল কংগ্রেস নেতাকে হত্যার পরে তার গ্রামে বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে গঠিত 'কোয়াড' স্ট্র্যাটেজিক জোটে ভারত ক্রমশ একঘরে হয়ে পড়ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে - আর তার পেছনে আছে ইউক্রেন সঙ্কটে ভারতের অবস্থান।
বিশ্বের মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে।
প্রধান কৃষি পণ্য রফতানিকারক দুই দেশ ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রীরা সোমবার এ কথা বলেন।
চীনে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। দেশজুড়ে মঙ্গলবার নতুন করে ৪ হাজার ৭৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এদিকে বাণিজ্যিক কেন্দ্র শেংইয়াঙে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার রাতে সেখানে লকডাউন ঘোষণা করা হয়েছে।
তবে কর্তৃপক্ষ অব্যাহত লকডাউনের কারণে প্রবৃদ্ধিতে সংকট তৈরির বিষয়ে সতর্ক করেছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছেই অবস্থান নিয়েছে শহরটি ঘিরে এগিয়ে আসা রাশিয়ান সেনারা। যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, ইউক্রেনে রাশিয়ার পিঠ দেয়ালে ঠেকে গেছে।
ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন ১০ হাজার রুশ সেনা, আহত হয়েছেন আরো ১৬ হাজার। এমনই এক সংখ্যা প্রকাশ করেছে রুশ সংবাদপত্র। কিছুক্ষণের মধ্যেই অবশ্য তারা এটি ডিলিট করে দেয়।
হিজাব বিতর্কের জেরে যারা চলতি বছরে দ্বিতীয় প্রি ইউনিভার্সিটি কোর্স (পিইউসি)-এর পরীক্ষায় বসেননি তারা নতুন করে আর পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন না বলে জানিয়ে দিয়েছে ভারতের কর্নাটক রাজ্যের প্রি ইউনিভার্সিটি এডুকেশন দফতর। রাজ্য সরকারের বক্তব্য, যে সমস্ত শিক্ষার্থী পিইউসি-র প্র্যাকটিক্যাল পরীক্ষা দেয়নি, তাদের কোনোভাবেই দ্বিতীয় সুযোগ দেয়া হবে না।
ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিতশ্চকু স্থানীয় সময় সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত কিয়েভে কারফিউ জারি করেছেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক গোলাবর্ষণের কারণে চার ব্যক্তি মারা গেছেন। রোববার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভের একটি শপিংমলে রুশ গোলার আঘাতে ওই চার ব্যক্তি মারা যান ও একজন আহত হন।
ইউক্রেন সংকটের কারণে রাশিয়া থেকে জ্বালানি আমদানি কমিয়ে আনার উদ্যোগ নিচ্ছে ইউরোপ৷ পেট্রোলিয়াম ও কয়লার বিকল্প উৎসের সন্ধান অপেক্ষাকৃত সহজ হলেও প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে অবকাঠামোসহ একাধিক চ্যালেঞ্জ রয়েছে৷
দক্ষিণ পূর্ব চীনে ভেঙে পড়ল একটি বিমান। ১৩৩ জন যাত্রী ছিলেন বিমানটিতে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই দুর্ঘটনায় কারো বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। ভারতীয় সময় সোমবার দুপুরে দুর্ঘটনার খবরটি জানা যায়।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে চলমান যুদ্ধে দেশটিতে এক কোটি লোক বাস্তুচ্যুত হয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শপিং মলে রুশ বাহিনীর গোলা বর্ষণে অন্তত একজন প্রাণ হারিয়েছে। নগরীর মেয়র এ কথা জানান।বার্তা সংস্থা এএফপি’র একজন সাংবাদিক জানান, রোববার দিন শেষে এ গোলাবর্ষণের পর শপিং মল থেকে আগুন ও ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখা গেছে।